Thursday, July 23, 2026
25.9 C
Dhaka
No menu items!

রোজা রেখে রান্না, লবণ চেখে দেখার শরয়ি বিধান

রমজান মাস এলেই গৃহিণীদের দৈনন্দিন ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। সেহরি, ইফতার ও রাতের খাবার—সবকিছু ঠিকঠাক ও সুস্বাদু হচ্ছে কি না, তা নিয়ে থাকে বাড়তি দুশ্চিন্তা। বিশেষ করে তরকারিতে লবণ ঠিক পরিমাণে হয়েছে কি না, এই বিষয়টি অনেকের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

রোজা রেখে রান্না করতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন, তরকারির লবণ চেখে দেখলে রোজা ভেঙে যাবে কি না। এ বিষয়ে ফিকহের কিতাবসমূহে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রয়োজন হলে, যেমন লবণ কম-বেশি হলে পরিবারের কষ্ট বা অসন্তোষের আশঙ্কা থাকলে, রোজা অবস্থায় অল্প করে জিহ্বায় স্বাদ নেওয়া জায়েজ। এতে রোজা ভঙ্গ হয় না।

তবে এ ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। স্বাদ নেওয়ার সঙ্গে সঙ্গে তা ফেলে দিতে হবে। ভালোভাবে কুলি করে নেওয়া উত্তম। কোনোভাবেই যেন খাবারের কোনো অংশ গলার নিচে চলে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, যদি এমন কোনো প্রয়োজন না থাকে এবং লবণ কম-বেশি হলেও কারও কষ্টের আশঙ্কা না থাকে, তাহলে অযথা স্বাদ দেখা থেকে বিরত থাকাই উচিত। এতে রোজার পবিত্রতা রক্ষা পায়।

আর যদি ভুলবশত খাবারের কোনো অংশ গিলে ফেলা হয়, তাহলে রোজা ভেঙে যাবে। সে দিনের রোজা পূর্ণ করতে হবে এবং পরে একটি রোজা কাজা আদায় করতে হবে, তবে কাফফারা লাগবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে খাবার গিলে ফেললে কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে। এই বিধান ফতোয়ায়ে শামিতে উল্লেখ আছে।

এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা পাওয়া যায় মুসান্নাফে ইবনে আবি শাইবা, আলমুহিতুল বুরহানি, তাবয়িনুল হাকাইক এবং ফাতাওয়া হিন্দিয়া গ্রন্থে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img