Saturday, June 13, 2026
27 C
Dhaka

খাদিজা (রা.) কেন নারীদের শ্রেষ্ঠ আদর্শ

ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠ নারীদের অন্যতম হজরত খাদিজা (রা.)। তিনি ছিলেন বুদ্ধিমতী, সম্মানিত, দানশীলা ও নিবেদিতপ্রাণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা (রা.) জীবদ্দশায় নবীজির একমাত্র সহধর্মিণী ছিলেন। তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান ও জান্নাতের সুসংবাদ লাভ করেন।

মহানবী (সা.)-এর স্ত্রী হিসেবে খাদিজা (রা.) মুসলিম নারীদের জন্য এক অনন্য আদর্শ। সংসার পরিচালনা থেকে শুরু করে দাম্পত্য জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আচরণ আজও অনুসরণযোগ্য। তার জীবনের চারটি গুণ বিশেষভাবে নারীদের জন্য পথনির্দেশনা দেয়।

প্রথমত, চরিত্রবান জীবনসঙ্গী নির্বাচন। খাদিজা (রা.) ছিলেন মক্কার সম্ভ্রান্ত ও বিত্তশালী নারী। একাধিক বিয়ের প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি। তার লক্ষ্য ছিল নীতিবান ও চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তিনি সেই গুণাবলি দেখতে পেয়েছিলেন।

দ্বিতীয়ত, বিপদের সময় স্বামীর পাশে থাকা। হেরা গুহায় প্রথম ওহি নাজিলের পর আতঙ্কিত নবীজি (সা.) খাদিজা (রা.)-এর কাছেই আশ্রয় নেন। তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না।

তৃতীয়ত, প্রজ্ঞাসম্পন্ন পরামর্শদাতা হওয়া। খাদিজা (রা.) শুধু সান্ত্বনাই দেননি, বরং নবীজিকে ওয়ারাকা ইবন নওফেলের কাছে যাওয়ার পরামর্শ দেন। তার এই বিচক্ষণ সিদ্ধান্ত ভবিষ্যতের অনেক বিষয়ের দিকনির্দেশনা দেয়।

চতুর্থত, স্বামীর পাশে শক্ত দেয়ালের মতো থাকা। নবী মুহাম্মদ (সা.) নিজেই বলেছেন, যখন সবাই তাকে অবিশ্বাস করেছিল, তখন খাদিজা (রা.) বিশ্বাস রেখেছিলেন। নিজের সব সম্পদ দিয়ে তিনি নবীজিকে সহযোগিতা করেছেন এবং কঠিন সময়েও পাশে থেকেছেন।

খাদিজা (রা.)-এর জীবন নারীদের শেখায়, ভালোবাসা, আস্থা ও ত্যাগের মাধ্যমে কীভাবে একটি আদর্শ দাম্পত্য জীবন গড়ে তোলা যায়। তার এই গুণাবলি আজও মুসলিম সমাজে নারীদের জন্য অনুসরণীয় হয়ে আছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...
spot_img

আরও পড়ুন

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি অঞ্চলে নিহত হওয়া ‘উতজি দ্য আইসম্যান’ নামে পরিচিত প্রাচীন এক মমির দেহে এখনও সক্রিয় অণুজীবের...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ ছুটে গেলে তা পরবর্তীতে আদায় করার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার সময় মাসিকের তারিখ পড়ে গেলে অনেক নারী সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দিতে বা বন্ধ রাখতে ওষুধ...
spot_img