Friday, June 26, 2026
33.2 C
Dhaka

ইমানের শক্তিতে অবিচল ছিলেন সাহাবিরা

আল্লাহর রাস্তায় পাহারাদারি বা রিবাত একটি মর্যাদাপূর্ণ ইবাদত, যার গুরুত্ব ও ফজিলত বহু হাদিসে বর্ণিত হয়েছে। এটি কেবল শত্রুর মোকাবেলায় সামরিক দায়িত্ব নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ।

ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জাহান্নামের আগুন দুটি চোখকে কখনো স্পর্শ করবে না। একটি হলো সেই চোখ, যা আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, আর অন্যটি হলো সেই চোখ, যা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে নিদ্রাহীন রাত কাটায়।

সাহাবায়ে কিরাম (রা.) এ ইবাদতকে বড় প্রাপ্তি হিসেবে দেখতেন। মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তারা নিজেদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করতেন না। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাহাবি আব্বাদ ইবনু বিশর (রা.)।

জাবির বিন আব্দুল্লাহ আনসারি (রা.) থেকে বর্ণিত এক ঘটনায় জানা যায়, রাসুলুল্লাহ (সা.) এক অভিযানের সময় শত্রুর আশঙ্কায় পাহারাদার নিয়োগের আহ্বান জানান। তখন একজন আনসারি ও একজন মুহাজির সাহাবি পাহারার দায়িত্ব গ্রহণ করেন। রাতের পালা ভাগ করে নেওয়ার পর আনসারি সাহাবি নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করেন।

এ সময় এক শত্রু তাকে লক্ষ্য করে পরপর তিনটি তীর নিক্ষেপ করে। প্রতিটি তীর তার শরীরে বিদ্ধ হলেও তিনি নামাজ ভাঙেননি। নামাজ শেষ করে সাথিকে ডাকার পর শত্রু পালিয়ে যায়।

পরে সাথি জানতে চাইলে তিনি বলেন, তিনি একটি সুরা তিলাওয়াত করছিলেন এবং তা শেষ না করে নামাজ ভাঙতে তার মন সায় দিচ্ছিল না। আল্লাহর রাস্তায় পাহারাদারির দায়িত্ব নষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে তিনি আরও সহ্য করতেন বলেও উল্লেখ করেন।

এই ঘটনা সাহাবিদের ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি তাদের গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img