Saturday, August 1, 2026
32.2 C
Dhaka
No menu items!

পাপী বান্দার প্রতি আল্লাহর দয়া

ইসলাম স্বভাবতই দয়ার ধর্ম। বর্তমান অস্থিরতার সময়ে ইসলামের শিক্ষা মানুষকে প্রশান্তি ও স্থিরতা দেয়। খ্রিস্টান ধর্মে আদম ও হাওয়া (আ.)-এর ভুলকে মানবজাতির উত্তরাধিকার সূত্রে পাওয়া গুনাহ হিসেবে দেখা হয়। আর সেই গুনাহ থেকে মুক্তি পেতে ঈসা (আ.)’র মৃত্যু ও ক্রুশবরণকে গুরুত্বপূর্ণ মনে করা হয়।

কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কোরআনে বলা হয়েছে, আদম-হাওয়া (আ.) ভুল করেছিলেন, পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেছেন। তাই ইসলামে জন্মগত পাপের কোনো ধারণা নেই; মানুষের জন্ম স্বাভাবিকভাবে পবিত্রতা নিয়ে হয়।

পাপ ও তওবা:

হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাপকে ঘৃণা করেন, মানুষকে নয়। ইসলামে বারবার বলা হয়েছে যে, আল্লাহ তার বান্দার প্রতি সবচেয়ে দয়ালু। তাই পাপী হলেও যদি কেউ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তবে আল্লাহ তাকে ক্ষমা করেন। ক্ষমা চাওয়ার দরজা কখনো বন্ধ হয় না।

কোরআনে বলা হয়েছে:

  • ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরও ভালোবাসেন যারা পবিত্র থাকে।’ (সুরা বাকারা, আয়াত : ২২২)
  • ‘যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন।’ (সুরা ফুরকান, আয়াত : ৭০)
  • ‘হে ঈমানদারগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা নূর, আয়াত : ৩১)

হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘হে লোক সকল! তোমরা আল্লাহর দরবারে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো; আমিও প্রতিদিন ১০০ বার ক্ষমা প্রার্থনা করি।’ (বুখারি, হাদিস : ২৭০২)

অন্য হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘যদি তোমরা পাপ না কর, আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিয়ে এমন এক জাতি আনয়ন করবেন, যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন।’ (মুসলিম, হাদিস : ২৭৪৮)

পাপীর বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি:

কোরআনের আয়াত ও হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ গোটা মহাবিশ্বের স্রষ্টা; তিনি মুসলিম, অমুসলিম, নেককার, পাপী সবার প্রভু। আল্লাহর ভালোবাসা সব বান্দার প্রতি বিদ্যমান। তবে যার কাজ খারাপ, আল্লাহ তার কাজ অপছন্দ করেন, মানুষকে নয়।

হিসাব-নিকাশের দিন পাপীর অবস্থান:

কেয়ামতের দিন প্রত্যেক মানুষ নিজের কাজের দায়ভার নিজেই বহন করবে। যার নেক আমলের পাল্লা ভারি হবে সে সফল হবে, যার অন্যায় ও পাপের পাল্লা ভারি হবে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর বিচার হবে ন্যায়সঙ্গত।

সারসংক্ষেপ:

মানুষকে আল্লাহ ভালোবাসেন, সে নেককার হোক বা পাপী। আল্লাহ কখনো নিজের সৃষ্টির প্রতি বিমুখ হন না। তাঁর রহমত ও অনুগ্রহের দরজা সব সময় খোলা থাকে; তিনি শুধু বান্দার ফিরে আসার অপেক্ষা করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img