Sunday, June 21, 2026
33.9 C
Dhaka

জিন নিয়ে কুসংস্কার ও ইসলামের ব্যাখ্যা

আল্লাহ তাআলা মানুষ ছাড়াও বহু অদৃশ্য সৃষ্টি করেছেন, যার মধ্যে জিন অন্যতম। কোরআন ও সহিহ হাদিসে জিনের অস্তিত্ব সুস্পষ্টভাবে প্রমাণিত। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর জিন ও মানুষকে শুধু এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ (সুরা: জারিয়াত, আয়াত: ৫৬)।

সমাজে জিন নিয়ে নানা কুসংস্কার ও অতিরঞ্জিত ধারণা প্রচলিত থাকলেও ইসলাম এ বিষয়ে ভারসাম্যপূর্ণ ও দলিলভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। কোরআনে জিনদের বক্তব্য উদ্ধৃত করে তাদের ভেতরের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, জিনদের মধ্যে কেউ মুসলমান, কেউ কাফির এবং তারা বিভিন্ন পথ ও মতের অনুসারী। এতে বোঝা যায়, জিনরাও বিবেকসম্পন্ন সৃষ্টি এবং শরিয়তের বিধান তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

হাদিসের আলোকে জিনদের প্রধানত তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এক শ্রেণির জিনের ডানা আছে এবং তারা আকাশে উড়ে বেড়ায়। আরেক শ্রেণি সাপ বা দুষ্ট জিন হিসেবে পরিচিত। তৃতীয় শ্রেণি মানুষের মতো চলাফেরা করে এবং বিভিন্ন স্থানে বসবাস করে। (সহিহুল জামি, ইবনে হিব্বান)।

কিছু হাদিসে ঘরে বসবাসকারী জিনের কথাও এসেছে, যাদের আওয়ামিরুল বুয়ূত বলা হয়। তারা মাঝে মাঝে সাপের রূপ ধারণ করতে পারে। এজন্য এ ধরনের সাপ দেখলে তাড়াহুড়া করে আঘাত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

জিনদের রূপান্তর ক্ষমতার বিষয়টিও হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারিতে উল্লেখ আছে, শয়তান একবার গরিব মানুষের আকৃতিতে আবু হুরায়রা (রা.)-এর কাছে এসেছিল। আলেমদের ব্যাখ্যায় বলা হয়েছে, জিনেরা কখনো পশুর আকৃতিও ধারণ করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...
spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করেছে। নতুনভাবে সাজানো এই ডাইরেক্ট মেসেজিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবের...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো ভুল সিদ্ধান্ত, সমর্থন পরিবর্তন বা জীবনের নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে মানুষ দুধ দিয়ে গোসল...
spot_img