Friday, July 31, 2026
27.4 C
Dhaka
No menu items!

কাবাঘর নির্মাণে পিতা-পুত্রের ঐতিহাসিক অবদান

ইতিহাসে মক্কায় মানব বসতি স্থাপনের পেছনে রয়েছে এক গভীর ঐশ্বরিক পরিকল্পনা। ফল-ফসলহীন, জনমানবশূন্য এক পাহাড়ি উপত্যকায় হাজেরা ও তাঁর শিশুপুত্র ইসমাইলের মাধ্যমে যে মানবজীবনের সূচনা হয়, তা কেবল একটি পারিবারিক ঘটনা নয়, বরং কাবাঘর নির্মাণ ও ভবিষ্যতে আসমানি কিতাব নাজিলের প্রস্তুতির সঙ্গেও গভীরভাবে যুক্ত।

পবিত্র কোরআনে ইব্রাহিম (আ.)-এর দোয়ার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে, হে আমাদের রব! আমি আমার বংশধরদের কিছু সংখ্যককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে, হে আমাদের রব! এ জন্য যে তারা যেন সালাত কায়েম করে। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফলফলাদি দিয়ে তাদের আহারের ব্যবস্থা করুন। সুরা ইব্রাহিম, আয়াত: ৩৭।

সহিহ বুখারির বর্ণনায় জানা যায়, আল্লাহর আদেশে ইব্রাহিম (আ.) হাজেরা ও ইসমাইলকে কাবাঘরের নিকট রেখে যান, যেখানে তখন না ছিল মানুষ, না ছিল পানির ব্যবস্থা। হাজেরা প্রথমে উদ্বিগ্ন হলেও যখন জানতে পারেন এটি আল্লাহর নির্দেশ, তখন তিনি বলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না।

পানি ফুরিয়ে গেলে হাজেরা সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ান সাহায্যের আশায়। এরপর আল্লাহর রহমতে জমজম কূপের পানি প্রবাহিত হয়। ফেরেশতা তাঁকে আশ্বস্ত করেন যে এখানে আল্লাহর ঘর নির্মিত হবে এবং এই শিশু তার পিতার সঙ্গে মিলেই তা পুনর্নির্মাণ করবে।

পরবর্তীতে জুরহুম গোত্রের কিছু লোক পাখির ওড়াউড়ি দেখে সেখানে পানির অস্তিত্ব টের পায় এবং হাজেরার অনুমতিতে সেখানে বসতি স্থাপন করে। এভাবেই মক্কায় মানব সমাজের সূচনা হয়। ইসমাইল বড় হয়ে জুরহুম গোত্রের কাছ থেকে আরবি ভাষা শেখেন এবং তাদেরই এক কন্যাকে বিয়ে করেন।

পরে ইব্রাহিম (আ.) পুনরায় এসে ইসমাইলের সঙ্গে কাবাঘরের দেয়াল নির্মাণে অংশ নেন। তাঁরা উভয়ে দোয়া করতে থাকেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও জানেন। সুরা বাকারা, আয়াত: ১২৭।

এই ঘটনার মাধ্যমে দুটি বড় উদ্দেশ্য পূরণ হয়। প্রথমত, কাবাঘরের নির্মাণ ও পুনর্গঠন। দ্বিতীয়ত, বিশুদ্ধ আরবি ভাষার সংরক্ষণ ও বিকাশ। ইসমাইল (আ.)-এর মাধ্যমে যে আরবি ভাষা বিকশিত হয়, তা ভবিষ্যতে কোরআনের ভাষা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুত করা হয়।

ইতিহাসবিদদের মতে, আদম (আ.) ও নূহ (আ.)-এর বংশধররা পৃথিবীতে ছড়িয়ে পড়ার ফলে নানা ভাষা ও সংস্কৃতির জন্ম হয়। সময়ের সঙ্গে ভাষায় পরিবর্তন আসে। তবে আরবি ভাষাকে বিশেষ উদ্দেশ্যে বারবার বিশুদ্ধ রূপে সংরক্ষণ করা হয়, যাতে তা সর্বশেষ আসমানি কিতাব কোরআনের বাহক হতে পারে।

কোরআনেও বলা হয়েছে, আর আমি অবশ্যই জানি তারা বলে, তাকে তো কেবল একজন মানুষ শিক্ষা দেয়। তারা যার প্রতি এটাকে সম্পর্কযুক্ত করার জন্য ঝুঁকছে, তার ভাষা তো আরবি নয়; অথচ এটা হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। সুরা নাহল, আয়াত: ১০৩।

হাদিসে এসেছে, ইসমাইলের ভাষা কালের আবর্তে বিলীন হয়ে গেলে জিবরাইল (আ.) নবীজি (সা.)-কে সেই বিশুদ্ধ ভাষা শিক্ষা দেন। নবীজি (সা.) বলেন, ইসমাইলের প্রতি এই আরবি ভাষা আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছে। বাইহাকি।

এভাবে মক্কার অনুর্বর উপত্যকায় হাজেরা ও ইসমাইলের মাধ্যমে মানব বসতির সূচনা শুধু একটি জনপদের জন্মই নয়, বরং কাবাঘর, বিশুদ্ধ আরবি ভাষা এবং ভবিষ্যতে কোরআন নাজিলের জন্য এক দীর্ঘ ঐশ্বরিক প্রস্তুতির অংশ।

সূত্র: অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img