Saturday, September 19, 2026
28 C
Dhaka

কোরআন চুম্বন নিয়ে আলেমদের ভিন্নমত কেন

অনেক মুসলমান আবেগ ও ভালোবাসা থেকে কোরআন শরিফ চুম্বন করে থাকেন। তবে শরিয়তের দৃষ্টিতে এই আমলের বিধান কী—এ বিষয়ে আলেমদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। বিশিষ্ট ফকিহ ও মুহাদ্দিসদের মতামতের আলোকে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়।

কোরআন শরিফ চুম্বন করার বিধান সম্পর্কে সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উছাইমিন (রহ.) তার ফতোয়া গ্রন্থ নূর আলাদ-দারব-এ বলেন, কোরআন চুম্বন করা সুন্নত নয়; বরং এটি বিদআত। এ কাজ করা ব্যক্তি সওয়াবের চেয়ে গুনাহর কাছাকাছি অবস্থানে থাকে। তবে কেউ যদি আল্লাহর কালামের প্রতি সম্মান ও ভালোবাসার নিয়তে এটি করে, সে নিয়তের জন্য সে সওয়াব পাবে। তিনি আরও বলেন, চুম্বনের এই আমলটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল না এবং সাহাবায়ে কেরামের আমলেও এর প্রমাণ পাওয়া যায় না।

তবে এ বিষয়ে আলেমদের মধ্যে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ কোরআন চুম্বন করাকে মুস্তাহাব বলেছেন। ইমাম সুবকি এ মতের প্রবক্তা ছিলেন। আবার একদল আলেম এটিকে বৈধ বলেছেন। হানাফি ও হাম্বলি মাজহাবের কিছু আলেমের মধ্যে এই মত প্রসিদ্ধ। হাম্বলি মাজহাবের বিখ্যাত গ্রন্থ কাশশাফুল কিনা-তে কোরআন চুম্বন করা জায়েজ বলা হয়েছে।

ইমাম নববি তার গ্রন্থ আত-তিবইয়ান-এ ইমাম দারেমির সূত্রে একটি বর্ণনা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়, আবু মুলাইকা থেকে সহিহ সনদে বর্ণিত যে, ইকরিমা ইবনে আবু জাহল কোরআন শরিফ নিজের মুখে লাগিয়ে বলতেন, এটি আমার রবের কিতাব। এই বর্ণনাকে কেউ কেউ কোরআনের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

এ ছাড়া ইমাম জারকাশি তার গ্রন্থ আল-বুরহান-এ কোরআনের সম্মান ও মর্যাদা সংক্রান্ত আলোচনায় কোরআনকে সুগন্ধি লাগানো, উঁচু স্থানে রাখা এবং সম্মানার্থে রুপা দিয়ে সাজানোর অনুমতির কথা উল্লেখ করেছেন। একই আলোচনায় তিনি কোরআন চুম্বন করাকেও অনুমোদন দিয়েছেন এবং এর পক্ষে ইকরিমা ইবনে আবু জাহলের আমলের কথা উল্লেখ করেছেন।

অন্যদিকে মালেকি মাজহাবের আলেমরা কোরআন চুম্বন করাকে মাকরুহ বলেছেন। মালেকি ফকিহ খারশি তার শরহে খলিল গ্রন্থে উল্লেখ করেন, কোরআন চুম্বন করা অপছন্দনীয়, যেমনটি রুটি চুম্বন করাও অপছন্দনীয় হিসেবে বিবেচিত।

এ বিষয়ে মধ্যপন্থী ও সতর্ক অবস্থান গ্রহণ করেছেন অনেক আলেম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ফতোয়ায় বলেন, কোরআনের জন্য দাঁড়িয়ে যাওয়া বা কোরআন চুম্বন করার কোনো প্রমাণ সালাফদের কাছ থেকে জানা যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বলকেও এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু শুনিনি।

সৌদি আরবের আরেক প্রখ্যাত আলেম শায়খ আবদুল আজিজ বিন বাজ (রহ.) বলেন, কোরআন চুম্বন করা নিষিদ্ধ নয়। তবে এটি পরিহার করাই উত্তম, কারণ এর পক্ষে স্পষ্ট কোনো দলিল নেই। যদি কেউ আল্লাহর কালামের প্রতি ভালোবাসা ও সম্মান থেকে চুম্বন করে, তাহলে সমস্যা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিংবা অধিকাংশ সাহাবির কাছ থেকে এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না।

সব দিক বিবেচনায় অনেক আলেমের অভিমত হলো, কোরআন শরিফের প্রতি সম্মান দেখানোর সর্বোত্তম উপায় হলো এর তিলাওয়াত, অনুধাবন ও আমল করা। চুম্বনের আমল পরিহার করাই অধিক নিরাপদ ও উত্তম পথ হিসেবে বিবেচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img