Wednesday, September 2, 2026
29 C
Dhaka

চট্টগ্রাম থেকে ‘দেশনেত্রী’ হয়ে ওঠার গল্প

স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়। ১৯৮৭ সালের ৪ নভেম্বর। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বিএনপির জনসভার দিন। বিকেলে ওই সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা ছিল। সেই সময় স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে দেশের মানুষের কাছে আপোষহীন ও বিশ্বাসযোগ্য নেত্রী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন খালেদা জিয়া।

ঘোষণা অনুযায়ী ওই দিন সকালে দলের ভাইস চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে প্রথম ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম আসার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের। তবে বেগম খালেদা জিয়াকে চট্টগ্রামে পৌঁছাতে না দেওয়ার জন্য নানা বাধা সৃষ্টি করে তৎকালীন স্বৈরাচারী সরকার। শেষ পর্যন্ত ঢাকা থেকে ফাস্ট ফ্লাইটে তাঁর চট্টগ্রাম যাত্রা আটকে দেওয়া হয়। যদিও একই বিমানে ডা. বদরুদ্দোজা চৌধুরী চট্টগ্রামে পৌঁছাতে সক্ষম হন।

এদিকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী চট্টগ্রাম বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন। যখন তারা জানতে পারেন, বিএনপি চেয়ারপারসনকে চট্টগ্রাম আসতে দেওয়া হচ্ছে না, তখন বিমানবন্দরের বাইরে বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভের নেতৃত্ব দেন তৎকালীন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক একরামুল করিম।

সেই সময়কার ঘটনাপ্রবাহ সম্পর্কে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক কে এম ফেরদৌস কালের কণ্ঠকে জানান, কীভাবে বেগম খালেদা জিয়া ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত হন। তিনি বলেন, ১৯৮৭ সালের ৪ নভেম্বর সকালে বিএনপি চেয়ারপারসন চট্টগ্রামে আসতে না পারার খবরে বিক্ষোভ আরও তীব্র হয়। যদিও ভাইস চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরী ঠিকই চট্টগ্রামে পৌঁছান।

ওই সময় চট্টগ্রামের অনেক সিনিয়র বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। অনেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আবদুল্লাহ আল নোমান ছিলেন অন্যতম। বিমানবন্দরে ডা. বদরুদ্দোজা চৌধুরীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম ফেরদৌস, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আকবর খন্দকার এবং বোয়ালখলী থেকে নির্বাচিত সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম।

চট্টগ্রাম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষারত অবস্থায় তখনও নিশ্চিত হওয়া যায়নি বেগম খালেদা জিয়া চট্টগ্রামে আসতে পারবেন কিনা। তিনি তখন ঢাকা বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। মোবাইল ফোনের যুগ না থাকায় বিমানবন্দরের কর্মকর্তাদের মাধ্যমে ঢাকার খোঁজ নেওয়া হচ্ছিল।

এই অপেক্ষার ফাঁকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ডা. বদরুদ্দোজা চৌধুরী চট্টগ্রামের নেতাদের উদ্দেশে একটি প্রস্তাব দেন। তিনি বলেন, যেহেতু চট্টগ্রাম ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বহু ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ১৯৬৬ সালে লালদিঘীর মাঠ থেকেই শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেছিলেন—তাই বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম থেকে একটি বিশেষ উপহার দেওয়া যেতে পারে।

এরপর তিনি প্রস্তাব দেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসনের আপোষহীন ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে লালদিঘীর মাঠে ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করা হোক। ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, ১৯৮৬ সালে এই লালদিঘীর মাঠেই পনেরো দলীয় জোটের সমাবেশে জোটনেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, স্বৈরাচার এরশাদের অধীনে যারা তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে। কিন্তু ওই সমাবেশ শেষে ঢাকায় ফিরে রাতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর প্রতিবাদ করেছিলেন বেগম খালেদা জিয়া।

ডা. বদরুদ্দোজা চৌধুরীর এই প্রস্তাবের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কাগজ না পেয়ে একটি সিগারেটের প্যাকেটেই কে এম ফেরদৌস প্রথমে ‘দেশনেত্রী’ উপাধির খসড়া অভিনন্দনপত্র তৈরি করেন। পরে ডা. বদরুদ্দোজা চৌধুরী সেটি দেখে সামান্য সংশোধন করেন। এরপর তৎকালীন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিনকে নগরীর হাজারীগলির ফটোবাইন্ডিংয়ের দোকানে পাঠিয়ে আনুষ্ঠানিক অভিনন্দনপত্র প্রস্তুত করানো হয়। প্রয়োজনীয় খরচ দেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আকবর খন্দকার।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের পর এই জনসভাই ছিল চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার প্রথম বড় সমাবেশ। নির্বাচনের পর থেকে তাঁর আপোষহীন আন্দোলনে স্বৈরশাসক এরশাদ দিশেহারা হয়ে পড়েন। সকালে ফাস্ট ফ্লাইটে তাঁকে চট্টগ্রাম আসতে বাধা দেওয়া হলেও শেষ পর্যন্ত দুপুরের দিকে তিনি বিমানে করেই চট্টগ্রামে পৌঁছান।

দুপুর থেকেই লালদিঘীর ময়দান জনসমুদ্রে পরিণত হয়। আত্মগোপনে থাকা সত্ত্বেও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আবদুল্লাহ আল নোমান সমাবেশে উপস্থিত হন, যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। সমাবেশে বেগম খালেদা জিয়ার পাশাপাশি ডা. বদরুদ্দোজা চৌধুরীসহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

লালদিঘীর বিশাল জনসমাবেশে লাখো মানুষের সামনে সভাপতি আবদুল্লাহ আল নোমান যখন বেগম খালেদা জিয়ার উদ্দেশে প্রস্তুত করা ‘দেশনেত্রী’ উপাধির ঐতিহাসিক মানপত্র পাঠ করেন, তখন মূহুর্মূহু করতালি ও স্লোগানে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। এরপর সেই অভিনন্দনপত্র বিএনপি চেয়ারপারসনের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনাটির মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর দেশ-বিদেশের গণমাধ্যমেও তিনি এই উপাধিতে পরিচিত হতে থাকেন। বীরপ্রসবিনী চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে দেওয়া ‘দেশনেত্রী’ উপাধির মর্যাদা তিনি আমৃত্যু সম্মানের সঙ্গে বহন করেছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img