Thursday, July 16, 2026
26.4 C
Dhaka
No menu items!

শীতে কেন বাড়ে শিশুদের ডায়রিয়া

শীত এলেই দেশজুড়ে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বাড়তে দেখা যায়। বছরের দু’টি সময়—বর্ষার আগে তীব্র গরমে এবং শীত শুরুর আগে—ডায়রিয়া রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। বিশেষ করে শীতজুড়ে জানুয়ারি পর্যন্ত এ রোগের বিস্তার তুলনামূলকভাবে বেশি থাকে। চিকিৎসকদের মতে, শীতের তাপমাত্রা, ভাইরাসের সক্রিয়তা এবং জীবনযাপনের পরিবর্তনের কারণে এ সময়ে শিশুদের ডায়রিয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞরা জানান, শীতে ডায়রিয়া হওয়ার সবচেয়ে বড় কারণ রোটাভাইরাস ও নোরোভাইরাসসহ বিভিন্ন ভাইরাসের সংক্রমণ। ঠান্ডায় এসব ভাইরাস বেশি সক্রিয় থাকে, আর মানুষ ঘরে বেশি থাকায় ভাইরাস একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি তাপমাত্রার হঠাৎ পরিবর্তন, দূষিত খাবার-পানি গ্রহণ এবং পরিপাকতন্ত্রের কার্যক্রমের সাময়িক পরিবর্তনও শীতকালীন ডায়রিয়ার পেছনে প্রভাব ফেলে।

চিকিৎসকরা বলেন, রোটাভাইরাস, নোরোভাইরাস ও অ্যাডিনোভাইরাস শীতকালে বেশি সক্রিয় হয়ে পেটের সংক্রমণ ঘটায়। যদিও ঠান্ডায় খাবার তুলনামূলক কম নষ্ট হয়, তারপরও দূষিত পানি ও খাবারের মাধ্যমে ভাইরাস–ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে। মানুষের ঘরে থাকার প্রবণতা বেড়ে যাওয়ায় ভাইরাসের সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এ ছাড়া তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে পরিপাকতন্ত্র চাপে পড়ে, ফলে ডায়রিয়া দেখা দিতে পারে।

এ বিষয়ে ডা. লুবাবা শাহরিন বলেন, শীতকালে যে আউটব্রেক দেখা যায়, তা মূলত ভাইরাসজনিত। এর মাঝে রোটাভাইরাস অন্যতম। তিনি জানান, শীতকালীন ডায়রিয়া শুধু রোটাভাইরাসের জন্য নয়, অ্যাডিনো বা অ্যাস্ট্রো ভাইরাসের কারণেও হতে পারে। শীতের ভাইরাল ডায়রিয়ার কিছু সাধারণ লক্ষণ হলো—হালকা কাশি, নাক দিয়ে পানি পড়া, সামান্য জ্বর (১০০ ডিগ্রি সেলসিয়াসের মতো), থেমে থেমে বমি এবং পাতলা মলে জলীয় অংশ বেশি থাকা। সাধারণত হাত না ধুয়ে শিশুদের খাবার খাওয়ালে ভাইরাল ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। তবে পর্যাপ্ত যত্ন ও সঠিক চিকিৎসা দেওয়া হলে এ ডায়রিয়া সাত দিনের মধ্যেই নিজে নিজে ভালো হয়ে যায়।

চিকিৎসকেরা জানান, শীতে শিশুদের মৃদু অসুস্থতা দেখা দিলেও পানিশূন্যতা সাধারণত কম থাকে। ঘরে সঠিকভাবে ওরস্যালাইন খাওয়ালে হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে গরমকালে ডায়রিয়া হলে শিশু ঘেমে বেশি পানি হারায়, ফলে গুরুতর পানিশূন্যতা দ্রুত তৈরি হয় এবং পরিস্থিতি জটিল হতে পারে।

ডা. লুবাবা শাহরিন বলেন, দুই বছর বয়স পর্যন্ত শিশুরা বছরে কয়েক বার ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়, যা তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। তাই এ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে ডায়রিয়ার সময় সঠিক পরিমাণে ওরস্যালাইন খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর ওজন যত, প্রতিবার ডায়রিয়ার পর তাকে ঠিক তত চা চামচ স্যালাইন খাওয়াতে হবে। যেমন—৮ কেজি ওজনের শিশু প্রত্যেকবার পায়খানার পর ৮ চা চামচ স্যালাইন খাবে।

তিনি আরও জানান, ওরস্যালাইন একটি ওষুধ এবং এটি সঠিক নিয়মে বানিয়ে নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে হবে। তৈরি করা স্যালাইন ১২ ঘণ্টা পর্যন্ত রেখে দেওয়া যায়। এর মধ্যে শিশুকে যতটা খাওয়ানোর কথা তা খাওয়াতে হবে, সময় পার হলে অবশিষ্ট ফেলে দিতে হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img