Sunday, July 19, 2026
26 C
Dhaka
No menu items!

এইডস চিকিৎসায় নতুন আশা, ১৮ মাস ওষুধ ছাড়াই সুস্থ ৭ রোগী

একসময় যে রোগকে অসাধ্য বলে মনে করা হতো, সেই এইডস চিকিৎসায় এবার দেখা মিলেছে আশার আলো। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানাচ্ছেন, বিশেষ ধরনের ‘কম্বিনেশন থেরাপি’ নেওয়ার পর অন্তত ৭ জন এইচআইভি রোগী টানা ১৮ মাস কোনো ওষুধ ছাড়াই সুস্থ আছেন। প্রচলিত অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) ছাড়াই তাদের দেহে ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে।

সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা দশ জন রোগীকে নিয়ে এই পরীক্ষামূলক চিকিৎসা চালাচ্ছেন। প্রচলিত ওষুধের বদলে তাদের দেওয়া হয়েছে প্রতিষেধক, ইমিউন-অ্যাকটিভ ওষুধ ও ‘ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি’ বা বিএনএবিএস–এর সমন্বিত ডোজ। কোন ওষুধ বা অ্যান্টিবডি ব্যবহার করা হয়েছে, তা এখনো প্রকাশ করেননি গবেষকেরা।

গবেষণা দল জানায়, নতুন এই থেরাপির ফলে রোগীদের আর নিয়মিত ওষুধের প্রয়োজন হয়নি। এমনকি যাদের অবস্থা ছিল বেশি জটিল, তারাও কোনো অতিরিক্ত থেরাপি ছাড়া সুস্থ আছেন। এটি এইডস চিকিৎসায় সম্ভাব্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে এইচআইভি সংক্রমণের জন্য ব্যবহৃত এআরটি রোগীদের দীর্ঘদিন জীবিত রাখলেও সারিয়ে তোলে না। সংক্রমণ ধীরে ধীরে তিন ধাপে অগ্রসর হয়—প্রথমে অ্যাকিউট স্টেজ, এরপর ক্লিনিক্যাল ল্যাটেন্সি, এবং শেষধাপে এইডস–এ রূপ নেয়, যখন রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় ভেঙে পড়ে এবং নানা সংক্রমণ শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, নতুন থেরাপি সবার ক্ষেত্রে কার্যকর হলে ভবিষ্যতে এইডস নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসতে পারে। গবেষকেরা আশা করছেন, এটি এইচআইভি নির্মূলের পথে আরও এক ধাপ এগিয়ে দেবে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img