Saturday, August 1, 2026
28.3 C
Dhaka
No menu items!

কমছেই না ডেঙ্গুর ভয়াবহতা, ছড়িয়েছে ৬৩ জেলায়

ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজধানী ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়েছে এই মশাবাহিত রোগ, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত বুধবার একদিনে ১০ জন মারা গেছেন, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শুধুমাত্র অক্টোবরেই ডেঙ্গুতে মারা গেছেন ৮০ জন এবং অন্তত ২২,৫২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৫,৯৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০২ জন মারা গেছেন। হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাবেও দেশের ৬৩ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রতিবেদনে প্রকাশিত চিত্রের চেয়েও বাস্তব অবস্থা ভয়াবহ। সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য প্রায়ই প্রকৃত পরিস্থিতি প্রকাশ করতে ব্যর্থ হয়। তাই ডেঙ্গু এখন মরণব্যাধির রূপ নিচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসার বিকেন্দ্রীকরণ

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা পরামর্শ দিচ্ছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা শুধু সিটি করপোরেশন বা পৌরসভার ওপর ছেড়ে না দিয়ে এটিকে স্থানীয় সরকারের সমন্বিত দায়িত্ব হিসেবে দেখা হোক। এছাড়া সারাদেশে ডেঙ্গুর চিকিৎসা বিকেন্দ্রীকরণের ওপর জোর দিতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, “ডেঙ্গুতে মৃত্যুহার কমাতে হলে আগেভাগে শনাক্তকরণ এবং স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ জরুরি। রোগীরা যদি নিজের এলাকার কাছাকাছি পরীক্ষা করতে পারতেন, তবে রোগ শুরুতেই শনাক্ত করা যেত। এখন রোগীদের বড় হাসপাতালে যেতে হয় এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, ফলে ঝুঁকিপূর্ণ সময় মিস হয়ে যায়।” তিনি আরও বলেন, কোভিড-১৯ পরীক্ষার মতো কমিউনিটি ক্লিনিকগুলোতে ডেঙ্গু পরীক্ষা চালু করলে হাসপাতালে চাপ কমবে এবং রোগী সময়মতো সেবা পাবেন।

তরুণরা বেশি ঝুঁকিতে

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২১ থেকে ৩৫ বছর বয়সী তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। জীবন ও জীবিকার চাপে তারা ঘরের বাইরে বিভিন্ন স্থানে কাজ করছেন, যার ফলে এডিস মশার প্রভাব বেশি পড়ছে। শ্রমজীবী মানুষ, বাজার-ঘাট বা নির্মাণকাজে নিয়োজিতরা মূলত আক্রান্ত হচ্ছেন। তবে মৃত্যুর সংখ্যা বয়স্ক ও শিশুদের তুলনায় কম হলেও, তরুণদের মধ্যে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক।

ডা. তারিকুল ইসলাম লিমন বলেন, “ডেঙ্গু এখন আর সিজনাল রোগ নয়। সারাবছরই এর প্রকোপ দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে এটি আরও বাড়ছে। বাসা-বাড়ি পরিষ্কার রাখা, তিন দিনের বেশি জমে থাকা পানি, কাপ, টব, ভাঙা টায়ার, ডাবের খোসা, প্লাস্টিক পাত্রে পানি জমা থাকা এড়াতে হবে। অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে হবে।”

মৃত্যুহার বৃদ্ধি ও চিকিৎসা জটিলতা

মেডিসিন বিশেষজ্ঞ ডা. এইচ এম নাজমুল আহসান বলেন, “রোগীরা হাসপাতালে আসার সময় প্রায়শই মারাত্মক অবস্থায় থাকেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই অনেক রোগীর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণ, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া, গর্ভাবস্থা বা দীর্ঘমেয়াদি সমস্যা মৃত্যুহার বাড়ায়। ঢাকার বাইরে থেকে রোগী রেফার হলে এবং প্রাথমিক সেবা না পেলে অবস্থার অবনতি হয়। দক্ষিণ ঢাকায় মৃত্যুর সংখ্যা বেশি, কারণ সংকটাপন্ন রোগীরা এখানে রেফার হয়।”

ডেঙ্গুর বিস্তার ও কারণ

কীটতত্ত্ববিদ অধ্যাপক কবীরুল বাশার বলছেন, কয়েক বছর ধরে বর্ষা দেরিতে আসায় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তার কারণে ডেঙ্গু ছড়াচ্ছে। অপরিকল্পিত নগরায়ন, জলবায়ু পরিবর্তন ও সুশাসনের অভাব এই রোগের বিস্তারে প্রধান কারণ। সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদফতর, স্থানীয় সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনগণ একসঙ্গে কাজ না করলে ডেঙ্গুর এই বলয় থেকে বের হওয়া সম্ভব হবে না।

সতর্কবার্তা

বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে। হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে দ্রুত পরীক্ষা-নির্ণয় এবং সচেতনতা বৃদ্ধিই এই রোগ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img