Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

পুরুষের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে তিন খাবার

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলোর একটি হলো প্রোস্টেট ক্যান্সার। ২০২০ সালে এই রোগে নতুন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ এবং মৃত্যু হয়েছিল প্রায় ৩ লাখ ৭৫ হাজার মানুষের। বয়স ও জেনেটিক কারণ ছাড়াও খাদ্যাভ্যাস প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট খাবার এই ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে। জেনে নিন এমন তিনটি খাবার সম্পর্কে—

টমেটো
টমেটোতে রয়েছে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা এর লাল রঙের জন্য দায়ী এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকর। লাইকোপিন কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও প্রদাহ কমায়, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গবেষণায় দেখা গেছে, রান্না করা টমেটো বা টমেটো থেকে তৈরি খাবার বেশি খেলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে। কারণ রান্নার সময় লাইকোপিন শরীরে শোষিত হওয়ার উপযোগী হয়ে ওঠে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের এক গবেষণায় বলা হয়েছে, টমেটো বিশেষ করে এশিয়ার পুরুষদের জন্য ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

গ্রিন টি
গ্রিন টি-তে থাকে ক্যাটেচিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষত এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট (EGCG)। এটি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং প্রদাহ প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত গ্রিন টি পান করেন, তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫৭% কম। যদিও ফলাফল সব ক্ষেত্রে একরকম নয়, তবুও প্রতিদিন এক কাপ গ্রিন টি সামগ্রিকভাবে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

চর্বিযুক্ত মাছ
স্যামন, ম্যাকেরেল ও সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা প্রদাহ কমিয়ে ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে। সপ্তাহে দুই-তিনবার এই ধরনের মাছ খেলে শরীরে ভালো চর্বি যোগ হয় এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে। UCLA হেলথের এক গবেষণায় বলা হয়েছে, খাদ্যে ওমেগা-৬ কমিয়ে ও ওমেগা-৩ বেশি রাখলে প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সার কোষের বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img