Wednesday, August 26, 2026
33 C
Dhaka

কাঁচা আম আর চিংড়িতে জমে উঠুক গরমের দুপুর,

গরমের দিনে ভারী খাবারের বদলে টক, ঝাল ও হালকা স্বাদের খাবারের চাহিদা বেড়ে যায়। কাঁচা আমের টক স্বাদ, কাসুন্দির ঝাঁজ এবং চিংড়ির মজাদার স্বাদ একসঙ্গে মিলিয়ে তৈরি করা যায় ব্যতিক্রমী এক পদ ‘আম-কাসুন্দি চিংড়ি’। গরম ভাত, পোলাও কিংবা সাধারণ দুপুরের খাবারের সঙ্গে সহজেই মানিয়ে যায় এ রেসিপি।

মৌসুমি কাঁচা আমের সময় শেষ হওয়ার আগেই ঘরেই তৈরি করা যেতে পারে সুস্বাদু এ খাবার। রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। সঠিক উপকরণ ও পদ্ধতি মেনে রান্না করলে এটি হয়ে ওঠে ঝাল-টক-মিষ্টির অনন্য সংমিশ্রণ।

এ রেসিপির জন্য প্রয়োজন হবে ৩৫০ গ্রাম মাঝারি আকারের চিংড়ি, একটি কাঁচামিঠা আম, দুই টেবিল চামচ কালো সরিষা, এক টেবিল চামচ সাদা সরিষা, দুই টেবিল চামচ পোস্ত, কয়েকটি কাঁচালঙ্কা, এক টেবিল চামচ কাসুন্দি, এক চা-চামচ চিনি, স্বাদমতো লবণ, আধা চা-চামচ হলুদ ও পরিমাণমতো সরিষার তেল।

প্রথমে কাঁচা আম ছোট টুকরো করে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে পাটায় বেটেও মিহি করা যেতে পারে। এরপর সরিষা, পোস্ত, কাঁচালঙ্কা, হলুদ ও লবণ একসঙ্গে বেটে নিতে হবে।

কড়াইয়ে সরিষার তেল গরম করে আগে থেকে লবণ-হলুদ মাখানো চিংড়ি হালকা ভেজে নিতে হবে। এরপর এতে কাঁচা আমের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পরে সরিষা-পোস্ত বাটা যোগ করে অল্প আঁচে রান্না করতে হবে।

রান্নার মাঝামাঝি সময়ে স্বাদমতো চিনি দিতে হবে। সবশেষে কাসুন্দি, চেরা কাঁচালঙ্কা ও সামান্য কাঁচা সরিষার তেল যোগ করে আরও কয়েক মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আম-কাসুন্দি চিংড়ি।

এ খাবার গরম ভাতের সঙ্গে সবচেয়ে ভালো লাগে। তবে বাসন্তী পোলাওয়ের সঙ্গেও এটি পরিবেশন করা যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img