Sunday, October 11, 2026
29.6 C
Dhaka

মা নাকি স্ত্রী, দ্বন্দ্বে কার পাশে দাঁড়ানোর কথা বললেন মুফতি মেনক

পারিবারিক জীবনে মা ও স্ত্রীর মধ্যে মতবিরোধ বা দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। এমন পরিস্থিতিতে একজন মুসলিম পুরুষের করণীয় কী হওয়া উচিত, সে বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও জিম্বাবুয়ের প্রধান মুফতি ডক্টর মুফতি ইসমাইল ইবনে মুসা মেনক।

নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘Wife or Mother – Who Is First?’ শীর্ষক বক্তব্যে তিনি বলেন, ইসলাম মা ও স্ত্রী—উভয়ের মর্যাদাকেই গুরুত্ব দিয়েছে। কারও ভালোবাসা অন্য কারও অধিকার কেড়ে নেয় না।

মুফতি মেনক বলেন, “ইসলামে মা নাকি স্ত্রী কার গুরুত্ব বেশি, মাকে অগ্রাধিকার দিতে হবে নাকি স্ত্রীকে—এ রকম প্রশ্ন অনেকেই করেন। অনেকে উত্তর দেন, মায়ের গুরুত্বই নিশ্চিতভাবে বেশি, কারণ জান্নাত মায়ের পায়ের নিচে যেমন নবীজি (সা.) বলেছেন। মা আপনাকে জন্ম দিয়েছেন, আপনার দেখাশোনা করেছেন এবং আপনার স্ত্রী আপনার জীবনে অনেক পরে এসেছেন। এই উত্তরটি সঠিক নয়। আমি বলি, উভয়ের গুরুত্বই বেশি।”

তিনি আরও বলেন, “আপনি হয়তো বলবেন, যদি কোনো বিবাদ হয় তবে কী হবে? আমি ব্যাখ্যা করি, আপনার মায়ের জন্য আপনার যে ভালোবাসা, তা আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা থেকে সম্পূর্ণ আলাদা।”

পারিবারিক দ্বন্দ্বের ক্ষেত্রে তিনি ন্যায়বিচারের ওপর জোর দেন। তার ভাষায়, “যখন কোনো বিবাদ হয়, তখন দেখতে হবে কে ন্যায় করছে, কে অন্যায় করছে। আপনার মা হোক বা আপনার স্ত্রী, যে সঠিক, আমরা তার পক্ষ নেব।”

মুফতি মেনক বলেন, ইসলাম কখনো অন্যায়ের পক্ষ নেওয়ার অনুমতি দেয় না। এমনকি বাবা-মা ভুল করলেও বিনয়ের সঙ্গে তাদের সংশোধনের চেষ্টা করতে হবে। তিনি কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া মুসলমানের দায়িত্ব, তা নিজের বা নিকট আত্মীয়ের বিরুদ্ধেও হোক না কেন।

তিনি বলেন, “অনেক মানুষ বাবা-মাকে কষ্ট না দিতে চাওয়ার অজুহাতে বাবা-মাকে জীবনসঙ্গীর ওপর অত্যাচার করতে দেয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ইসলামে স্ত্রীর জন্য আলাদা আবাসনের ব্যবস্থার কথাও বলা হয়েছে। যদি একই বাসায় থাকার কারণে স্ত্রী নির্যাতনের শিকার হন, তাহলে পরিস্থিতি বিবেচনায় পৃথক থাকার সিদ্ধান্ত নেওয়াও প্রয়োজন হতে পারে।

মুফতি মেনক মা-বাবা ও পুত্রবধূ—উভয় পক্ষকেই পারস্পরিক দয়া, সম্মান ও যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, “সারকথা হলো, মা হোক বা স্ত্রী, সমস্যা বা ঝামেলার ক্ষেত্রে ‘ন্যায়বিচার’ই আগে আসে, আর দয়া ও ভালোবাসার ক্ষেত্রে দুজনই আগে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img