Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

বছরে ৩৫ সেন্টিমিটার নিচে নামছে মেক্সিকো সিটি,

মেক্সিকো সিটি উদ্বেগজনক হারে মাটির নিচে দেবে যাচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। নাসা ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর যৌথভাবে পরিচালিত ‘নিসার’ স্যাটেলাইটের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পেয়েছেন গবেষকরা। সর্বাধুনিক রাডার প্রযুক্তির সহায়তায় শহরটির ভূ-পৃষ্ঠের পরিবর্তন অত্যন্ত সূক্ষ্মভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে।

মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডটকম জানিয়েছে, ‘নিসার’ নামের ‘সিন্থেটিক অ্যাপারচার রাডার’ স্যাটেলাইটটি ২০২৫ সালের ৩০ জুলাই মহাকাশে উৎক্ষেপণ করা হয়। পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন পরিবর্তন রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করাই এ মিশনের প্রধান লক্ষ্য। ভূমি দেবে যাওয়া, হিমবাহের পরিবর্তন, টেকটোনিক প্লেটের নড়াচড়া ও দাবানলের বিস্তারসহ নানা বিষয় পর্যবেক্ষণ করতে সক্ষম এ স্যাটেলাইট।

গবেষকদের মতে, মেক্সিকো সিটি দীর্ঘদিন ধরেই ভূমি দেবে যাওয়ার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। শহরটি প্রাচীন এক হ্রদের তলদেশের ওপর গড়ে উঠেছে। এর নিচে রয়েছে নরম শিলা ও বালুর স্তর, যাকে ‘অ্যাকুইফার’ বলা হয়। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং বিশাল নগরীর ভারে এসব স্তর ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। ফলে শহরের বিভিন্ন অবকাঠামো ক্ষতির মুখে পড়ছে।

গবেষণায় দেখা গেছে, প্রায় দুই কোটি মানুষের আবাসস্থল এ শহরের কিছু অংশ প্রতি বছর প্রায় ১৪ ইঞ্চি বা ৩৫ সেন্টিমিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। এতে মেট্রোরেল ব্যবস্থা, সড়ক ও ভবনের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বেলজিয়ামের ‘ফ্লেমিশ ইনস্টিটিউট ফর টেকনোলজিকাল রিসার্চ’-এর গবেষক ও নিসার বিজ্ঞান দলের সদস্য ডেভিড বেকার্ট বলেছেন, “ভূমি দেবে যাওয়ার ক্ষেত্রে মেক্সিকো সিটি সুপরিচিত এক ‘হট স্পট’ বা ঝুঁকিপূর্ণ এলাকা এবং নিসার থেকে পাওয়া এ ধরনের ছবিগুলো এর কেবল শুরু।”

নাসার তৈরি ‘এল-ব্যান্ড’ রাডার প্রযুক্তি এ গবেষণায় ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তি মাটির নিচের শিলা ও বরফের পরিবর্তন শনাক্ত করতে সক্ষম। অন্যদিকে ইসরো তৈরি করেছে ‘এস-ব্যান্ড’ রাডার, যা বনাঞ্চল ও উদ্ভিদের পরিবর্তন পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।

নিসার স্যাটেলাইট প্রতি ১২ দিনে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে এবং প্রতি সেকেন্ডে হাজার হাজার রাডার তরঙ্গ পাঠিয়ে ভূমির বিস্তারিত চিত্র সংগ্রহ করে। বিজ্ঞানীরা বলছেন, এটি এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী রাডার স্যাটেলাইটগুলোর একটি।

নাসার নিসার মিশনের ডেপুটি ম্যানেজার ক্রেইগ ফার্গুসন বলেছেন, “নিসারের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ‘এল-ব্যান্ড’ রাডারটি উপকূলীয় অঞ্চলের মতো দুর্গম ও ঘন গাছপালাপূর্ণ এলাকাগুলোতেও ভূমি দেবে যাওয়ার বিষয়টি শনাক্ত ও ট্র্যাক করা সম্ভব করে তুলবে।”

গবেষণায় প্রকাশিত রাডার চিত্রে নীল ও হলুদ রঙের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়েছে, যা ভূমির উচ্চতার পরিবর্তন বোঝাতে সহায়তা করে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে যেসব এলাকা দুই সেন্টিমিটারের বেশি দেবে গেছে, সেগুলো গাঢ় নীল রঙে দেখানো হয়েছে।

মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের উদাহরণও সামনে এনেছেন গবেষকরা। ১৯১০ সালে নির্মিত এ স্মৃতিস্তম্ভটির নিচে ভূমি দেবে যাওয়ার কারণে পরবর্তী সময়ে ১৪টি নতুন সিঁড়ি যোগ করতে হয়েছে।

সূত্র: স্পেস ডটকম

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img