Friday, July 24, 2026
25.6 C
Dhaka
No menu items!

বাজারের ভেজাল এড়িয়ে ঘরে তৈরি করুন মেহেদি

ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ নারীদের মেহেদি সাজ। নতুন পোশাকের পাশাপাশি হাতভর্তি মেহেদি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও উৎসব কিংবা বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানে মেহেদি ব্যবহারের ঐতিহ্য রয়েছে।

ঈদ সামনে আসতেই বাজারে মেহেদির চাহিদা বেড়ে যায়। তবে বর্তমানে ভালো মানের অর্গ্যানিক মেহেদি খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, কারণ বাজারে ভেজাল ও মানহীন পণ্যের আধিক্য রয়েছে। এ কারণে অনেকেই এখন ঘরে বসেই স্বাস্থ্যকর ও প্রাকৃতিক উপায়ে মেহেদি তৈরি করার দিকে ঝুঁকছেন।

বিশেষজ্ঞদের মতে, ঘরে তৈরি কোণ মেহেদি ত্বকের জন্য নিরাপদ এবং এতে উজ্জ্বল রঙও পাওয়া যায়। সামান্য কিছু উপকরণ ব্যবহার করেই সহজে এই মেহেদি প্রস্তুত করা সম্ভব।

ঘরে কোণ মেহেদি তৈরি করতে প্রয়োজন হেনা পাউডার ১/৪ কাপ বা প্রায় ২৫ গ্রাম, চিনি ২ চা চামচ, এসেনশিয়াল অয়েল ২ চা চামচ এবং সামান্য লেবুর রস। এসেনশিয়াল অয়েল হিসেবে ল্যাভেন্ডা, টি ট্রি বা ইউক্যালিপটাস ব্যবহার করা যেতে পারে।

প্রথমে একটি পরিষ্কার পাত্রে হেনা পাউডার নিতে হবে। এরপর এতে চিনি ও এসেনশিয়াল অয়েল যোগ করতে হবে। চিনি মেহেদি শুকিয়ে যাওয়ার পরও ত্বকের সঙ্গে ভালোভাবে লেগে থাকতে সাহায্য করে।

এরপর সামান্য লেবুর রস দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে হ্যান্ড বিটার ব্যবহার করা যেতে পারে। তবে এই মিশ্রণে পানি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।

মিশ্রণটি একটি প্লাস্টিক দিয়ে ঢেকে উষ্ণ স্থানে প্রায় ২৪ ঘণ্টা রেখে দিতে হবে। সাধারণত ২৩ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি ভালোভাবে প্রস্তুত হয়।

২৪ ঘণ্টা পর মিশ্রণটি আবার ভালোভাবে বিট করে হাতে সামান্য লাগিয়ে পরীক্ষা করা যেতে পারে। যদি উজ্জ্বল কুমড়ার মতো কমলা রঙ দেখা যায়, তবে মেহেদি ব্যবহারের জন্য প্রস্তুত হয়েছে বলে ধরা যায়।

এরপর মেহেদি ছেঁকে নিতে একটি পলিথিন ও পাতলা কাপড় বা মোজা ব্যবহার করা যেতে পারে। তারপর র‌্যাপিং পেপার দিয়ে কোণের আকার তৈরি করে পিন দিয়ে মুখ বন্ধ করতে হবে। পলিথিনে ছোট ছিদ্র করে মেহেদি পেস্ট ভরে নিচের অংশ স্কচটেপ দিয়ে সিল করে দিলে কোণ মেহেদি প্রস্তুত হয়ে যাবে।

এভাবে ঘরে তৈরি মেহেদি ত্বকের জন্য নিরাপদ হওয়ায় এটি ব্যবহারে ত্বকের ক্ষতির ঝুঁকি কম থাকে। পাশাপাশি নিজের হাতে তৈরি মেহেদি ব্যবহার করলে উৎসবের আনন্দও আরও বাড়ে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img