Tuesday, August 11, 2026
31.9 C
Dhaka

ব্রিটেনের প্রথম হিজাবধারী মডেল,শাহিরা ইউসুফ

শাহিরা ইউসুফের বয়স ২০ বছর। কিন্তু তাকে দেখলে আপনি মনেই করতে পারবেন না যে তিনি হতে যাচ্ছেন ফ্যাশন দুনিয়ার পরবর্তী তারকা।কিন্তু লন্ডনে জন্ম-নেয়া শাহিরা যেমন ফ্যাশন শোয়ের রানওয়েতে নতুন, তেমনি তিনিই প্রথম ব্রিটিশ ফ্যাশন ক্যাটওয়াক মডেল যিনি মাথায় হিজাব পরেন।

“আমার বয়স যখন ১৭ তখনই আমাকে মডেলিং-এর প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু আমি রাজি হইনি,” বলছিলেন তিনি, “আপনার বয়স যখন কম থাকবে, তখন বাস্তব জ্ঞানও কম থাকবে। তাই আপনাকে বড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নাহলে এই শিল্প আপনাকে গিলে খেতে পারে।”

মৃদুভাষী শাহিরা ইউসুফ জানালেন, মডেলিং পেশায় আসার সময় তিনি নিজে কিছু সীমানা বেঁধে দিয়েছেন। এই সীমানা তিনি কাউকে অতিক্রম করতে দেবেন না।

তার টেস্ট শট-এর ছবির সবগুলিতে তাকে সর্বাঙ্গ ঢাকা দেখা গেছে।শাহিরার জন্ম লন্ডনে হলেও তার মা-বাবা এসেছেন সোমালিয়া থেকে।

“আমি যে একজন মুসলমান এবং আমি হিজাব পরি, এটা নিয়ে আমার নিজের কোন মাথাব্যথা নেই।”শাহিরা ইউসুফ বিশ্বাস করেন যে একদিন তার মতো আরও মুসলমান মেয়ে ফ্যাশন মডেলিং-এ আসবে।

শাহিরার এজেন্ট বিলি মেহমেট তার কোম্পানি ‘স্টর্ম’-এর হয়ে আরও ৫০ জন নবাগত ফ্যাশন মডেলের দেখাশোনা করেন।

তিনি জানালেন, ফ্যাশন দুনিয়াও এখন বদলে যাচ্ছে। তাদের ক্লায়েন্টরা এখন শুধু রূপসীদের চান না, তারা চান রূপের পাশাপাশি থাকবে মেধা। তারা চান মডেলরা হবে শিল্পী কিংবা সমাজকর্মী।

“শাহিরার কারণে আরও হিজাবধারী মুসলমান মেয়ে চিন্তা করবে যে আমরা কেন ফ্যাশন মডেল হতে পারবো না?”, বলছেন তিনি, “সত্যি তো, হিজাব পরেও কেন তারা ক্যাটওয়াকে হাঁটতে পারবেন না?”

তবে এই প্রথা ভাঙার কাজে শাহিরা একা নন। তার মতো আরও ব্রিটিশ মুসলিম তরুণী, যারা হিজাব পরিধান করেন, তারা ফ্যাশন সম্পর্কে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। টুইটার কিংবা ইন্সটাগ্রামে বিউটি ব্লগার হিসেবে নিয়মিত পোস্ট দিচ্ছেন।

এক হিসেব অনুযায়ী, মুসলমানদের পরিধান, যেমন হিজাব কিংবা আবায়ার মতো পোশাক ইত্যাদির বাজারের আকার ২০২১ সাল নাগাদ দাঁড়াবে ৩০ হাজার কোটি ডলারেরও বেশি।

আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোও এখন সেই বাজারকে ধরতে তৈরি হচ্ছে। স্পোর্টস সামগ্রী বিক্রেতা নাইকি এবছরের গোড়াতে তার প্রথম স্পোর্টস হিজাব বাজারে ছড়েছে।
আর এটির মডেল হয়েছেন জাহ্‌রা লারি, প্রথম হিজাবধারী ফিগার স্কেটার।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img