Friday, September 25, 2026
25.5 C
Dhaka

কড়া রোদে শিশুদের ত্বকে লুকিয়ে থাকা ঝুঁকি

শিশুদের ত্বক স্বাভাবিকভাবেই খুব কোমল ও সংবেদনশীল। তাই কড়া রোদের প্রভাব তাদের ত্বকে দ্রুত ক্ষতি করতে পারে। অনেক সময় বড়দের মতোই শিশুদের ত্বকেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি নীরবে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, অনেক বাবা-মা না জেনেই বড়দের ব্যবহারের সানস্ক্রিন শিশুদের ত্বকে ব্যবহার করেন। কিন্তু বড়দের জন্য তৈরি সানস্ক্রিন এবং শিশুদের জন্য নির্ধারিত সানস্ক্রিন এক নয়। ভুল সানস্ক্রিন ব্যবহার করলে শিশুদের ত্বকে অ্যালার্জি বা অন্য সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, ছয় মাসের কম বয়সি শিশুদের সরাসরি কড়া রোদে না বের করাই সবচেয়ে নিরাপদ। এ বয়সে সানস্ক্রিন ব্যবহারের পরিবর্তে ঢিলেঢালা সুতির পোশাক পরানো এবং যতটা সম্ভব ছায়ায় রাখা ভালো।

তবে শিশুর বয়স ছয় মাস পার হলে তখন থেকে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি মিনারেল সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

মিনারেল সানস্ক্রিনে সাধারণত জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইডের মতো উপাদান থাকে। এসব উপাদান ত্বকের ভেতরে প্রবেশ না করে ত্বকের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে এবং সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে দেয়।

অন্যদিকে অনেক কেমিক্যাল সানস্ক্রিনে অক্সিবেঞ্জোনের মতো উপাদান থাকতে পারে, যা শিশুদের সংবেদনশীল ত্বকে অ্যালার্জি বা হরমোনজনিত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তাই সানস্ক্রিন কেনার আগে ‘Paraben-free’ এবং ‘Fragrance-free’ লেখা আছে কি না তা দেখে নেওয়া গুরুত্বপূর্ণ।

শুধু বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন লাগালেই যথেষ্ট নয়। রোদে বের হওয়ার অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে এটি লাগানো উচিত। পাশাপাশি মুখের পাশাপাশি কানের লতি, হাতের পিঠ এবং পায়ের পাতায়ও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা আরও বলেন, শিশু যদি দীর্ঘ সময় রোদে খেলাধুলা করে বা সাঁতার কাটে, তাহলে প্রতি দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন পুনরায় লাগানো উচিত। এ ক্ষেত্রে এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করলে প্রায় ৯৭ শতাংশ ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা পাওয়া যায়।

সূর্যের অতিবেগুনি রশ্মি সব সময় সক্রিয় থাকে। তাই শিশুদের কোমল ত্বককে ভবিষ্যতের ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে সঠিক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img