Wednesday, April 22, 2026
31 C
Dhaka

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে শোনা যায় না। ভিড়ের মধ্যে বন্ধুর কথা বুঝতে অসুবিধা হয় বা ফোনে কারও কণ্ঠস্বর যেন দূর থেকে ভেসে আসে বলে মনে হয়। অনেকেই এমন পরিস্থিতিকে সাময়িক সমস্যা ভেবে গুরুত্ব দেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন, কানে কম শোনার লক্ষণ কখনোই অবহেলা করা উচিত নয়।

প্রতি বছর ৩ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব শ্রবণ দিবস। এই দিবসের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে কানের যত্ন ও শ্রবণশক্তি রক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানো। অনেকের ধারণা, কানে কম শোনা শুধু বয়স বাড়ার সঙ্গে সম্পর্কিত। কিন্তু বাস্তবে দীর্ঘ সময় হেডফোন ব্যবহার, অতিরিক্ত শব্দদূষণ, বিভিন্ন শারীরিক সমস্যা এবং আধুনিক জীবনযাত্রার প্রভাবেও ধীরে ধীরে শ্রবণশক্তি কমে যেতে পারে।

চিকিৎসকদের মতে, কানে কম শোনার লক্ষণগুলো প্রথম দিকে খুব সূক্ষ্মভাবে দেখা দেয়। ফলে অনেকেই তা সহজে বুঝতে পারেন না। অথচ কিছু সাধারণ লক্ষণ আছে, যেগুলো দেখা দিলে দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন।

প্রথম লক্ষণ হিসেবে অনেকেই শব্দকে অস্পষ্ট বা ঝাপসা মনে করেন। মনে হয় যেন ঘষা কাঁচের আড়াল থেকে কেউ কথা বলছে। আবার ভিড়ের মধ্যে নির্দিষ্ট কারও কথা আলাদা করে বুঝতে অসুবিধা হওয়াও কানে কম শোনার একটি প্রাথমিক লক্ষণ হতে পারে।

কথা বলার সময় বারবার অন্যকে কথা পুনরাবৃত্তি করতে বলা বা ‘কী বললেন’ ধরনের প্রশ্ন করা, টিভি দেখার সময় অন্যদের তুলনায় বেশি ভলিউমের প্রয়োজন হওয়া—এসব লক্ষণও গুরুত্ব দিয়ে দেখা উচিত।

অনেক ক্ষেত্রে সামাজিক পরিবেশ থেকেও মানুষ দূরে সরে যেতে শুরু করেন। কারণ তারা আড্ডা বা পারিবারিক আলোচনায় অন্যদের কথা ঠিকমতো বুঝতে পারেন না। আবার অনেকের কানে একটানা ভোঁ ভোঁ শব্দ, বাঁশির মতো আওয়াজ বা ঝিঁঝিঁ পোকার ডাকার মতো শব্দ শোনা যায়, যাকে টিনিটাস বলা হয়।

বিশেষজ্ঞরা আরও বলেন, ‘স’, ‘ফ’ বা ‘ট’ ধরনের ব্যঞ্জনবর্ণ শুনতে সমস্যা হওয়া, সারাদিন অন্যের কথা বোঝার চেষ্টা করতে গিয়ে মানসিক ক্লান্তি অনুভব করা কিংবা আশপাশের মানুষ ঠিকমতো কথা বলছে না বলে মনে হওয়াও শ্রবণ সমস্যার ইঙ্গিত হতে পারে।

এছাড়া পাখির ডাক, ঘড়ির টিকটিক শব্দ বা পরিবেশের হালকা শব্দ দীর্ঘদিন ধরে কানে না আসা শ্রবণশক্তি কমে যাওয়ার লক্ষণ হতে পারে।

চিকিৎসকদের মতে, এসব লক্ষণের কোনোটি দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img