Wednesday, August 12, 2026
35 C
Dhaka

ফ্রিজে রাখলে কতদিন ভালো থাকে পেঁয়াজ

দৈনন্দিন ব্যস্ত জীবনে অনেকেই রান্নার সুবিধার জন্য আগেভাগে সবজি কেটে রেখে দেন। এতে পরদিন রান্না করার সময় অনেকটাই বাঁচে। বেশিরভাগ সবজি এয়ার টাইট পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করা গেলেও পেঁয়াজের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। কাটা পেঁয়াজ বেশিক্ষণ খোলা অবস্থায় থাকলে দ্রুত এর স্বাদ, গন্ধ এবং গুণাগুণ পরিবর্তিত হতে শুরু করে।

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজ কেটে খোলা অবস্থায় রাখলে বাতাসের সংস্পর্শে এসে দ্রুত অক্সিডাইজ হতে পারে। এ সময় বাতাসে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াও এতে প্রবেশ করতে পারে। ফলে পেঁয়াজের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। তাই সাধারণত পেঁয়াজ কেটে সঙ্গে সঙ্গেই রান্না করা বা খাওয়াই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।

তবে অনেক সময় কাজের সুবিধার জন্য আগেভাগে পেঁয়াজ কেটে রাখতে হয়। সে ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে কাটা পেঁয়াজ তুলনামূলকভাবে বেশি সময় ভালো রাখা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, কাটা পেঁয়াজ কখনোই খোলা অবস্থায় রাখা উচিত নয়। খোলা জায়গায় থাকলে এটি দ্রুত শুকিয়ে যায় এবং সহজেই জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। এমনকি খোলা অবস্থায় ফ্রিজে রাখলেও পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই কাটা পেঁয়াজ সবসময় এয়ার টাইট কন্টেইনারে ভরে সংরক্ষণ করা ভালো।

পেঁয়াজ সংরক্ষণের জন্য ফ্রিজ একটি কার্যকর জায়গা। এয়ার টাইট কৌটো বা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রাখলে এটি কিছুটা দীর্ঘসময় ভালো থাকে। তবে ফ্রিজের তাপমাত্রাও গুরুত্বপূর্ণ। সাধারণত প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বা ৪০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখলে পেঁয়াজের সতেজতা তুলনামূলক বেশি সময় বজায় থাকে।

সঠিকভাবে সংরক্ষণ করা হলে কাটা পেঁয়াজ সাধারণত দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকতে পারে। এর বেশি সময় রেখে দিলে স্বাদ ও গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে।

অন্যদিকে ফ্রিজারের মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলে কাটা পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব। এভাবে সংরক্ষণ করলে প্রায় ছয় থেকে আট মাস পর্যন্ত রাখা যেতে পারে। তবে ফ্রিজার থেকে বের করার পর পেঁয়াজের স্বাদ ও গঠন কিছুটা পরিবর্তিত হতে পারে।

তাই রান্নার সুবিধার জন্য আগেভাগে পেঁয়াজ কাটতে চাইলে অবশ্যই সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা প্রয়োজন। এতে পেঁয়াজের স্বাদ ও পুষ্টিগুণ অনেকটাই অক্ষুণ্ণ রাখা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img