Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

শিশুদের মিথ্যা বলার পেছনের মনস্তত্ত্ব

ভাঙা ফুলদানি সামনে রেখে শিশুর দৃঢ় কণ্ঠে বলা—আমি করিনি—এমন পরিস্থিতির মুখোমুখি হন অনেক বাবা-মা। তখন প্রশ্ন জাগে, শিশুরা কেন মিথ্যা বলে? তারা কি ইচ্ছাকৃতভাবে সত্য আড়াল করে, নাকি এর পেছনে রয়েছে ভয়, কল্পনা কিংবা মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা?

বিশেষজ্ঞদের মতে, শিশুদের মিথ্যা বলা সবসময় নেতিবাচক আচরণের লক্ষণ নয়। বরং বয়সভিত্তিক মানসিক বিকাশ, পারিবারিক পরিবেশ ও প্রতিক্রিয়ার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে।

শাস্তির ভয় শিশুদের মিথ্যা বলার অন্যতম কারণ। কোনো ভুলের পর যদি শিশু মনে করে সত্য বললে বকা বা শাস্তি পেতে হবে, তাহলে সে নিরাপত্তার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারে। কঠোর শাস্তিমূলক পরিবেশ শিশুদের সত্য বলার আগ্রহ কমিয়ে দেয়।

ছোট বয়সে কল্পনা ও বাস্তবের সীমারেখা স্পষ্ট থাকে না। চার-পাঁচ বছরের শিশু যখন কল্পনার গল্প বলে, সেটি অনেক সময় ইচ্ছাকৃত মিথ্যা নয়; বরং তার কল্পনাশক্তির স্বাভাবিক বহিঃপ্রকাশ। প্রি-স্কুল বয়সে এমন আচরণ মানসিক বিকাশেরই অংশ।

মনোযোগ পাওয়ার চেষ্টাও মিথ্যার একটি কারণ। পরিবারে নতুন ভাইবোন আসা বা বাবা-মা অতিরিক্ত ব্যস্ত থাকলে শিশু নিজেকে অবহেলিত মনে করতে পারে। তখন নজরে আসার জন্য সে গল্প বানিয়ে বলতে পারে বা সত্যকে বাড়িয়ে উপস্থাপন করে।

আত্মরক্ষার প্রবণতাও শিশুদের মিথ্যার দিকে ঠেলে দেয়। স্কুলে খারাপ ফল, বন্ধুর সঙ্গে সমস্যা কিংবা কোনো ভুল ঢাকতে গিয়ে সে সত্য লুকাতে পারে। নিজের সক্ষমতা নিয়ে অনিরাপদ বোধ করলে এমন আচরণ দেখা দেয়।

এ অবস্থায় বাবা-মায়ের করণীয় হলো শান্ত থাকা। শিশুকে মিথ্যাবাদী বলে দাগিয়ে না দিয়ে বোঝার চেষ্টা করা দরকার, সে কেন এমন বলছে। সত্য বললে প্রশংসা করা এবং ভুলের ক্ষেত্রে শাস্তির ভয় না দেখিয়ে দায়িত্ববোধ শেখানো শিশুর মানসিক বিকাশে সহায়ক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...
spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...
spot_img