Wednesday, August 26, 2026
31 C
Dhaka

অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুদের ভাষা বিকাশ বাধাগ্রস্ত

আজকের শিশুরা প্রথম প্রজন্ম, যারা খুব অল্প বয়স থেকেই স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের সঙ্গে বেড়ে উঠছে। সাম্প্রতিক গবেষণাগুলো ইঙ্গিত দিচ্ছে, এই অভ্যাস শিশুদের মস্তিষ্কের ওপর দীর্ঘমেয়াদি ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। টেলিভিশনের যুগ থেকেই শিশু বিকাশে স্ক্রিন টাইমের প্রভাব নিয়ে আলোচনা থাকলেও আধুনিক স্মার্ট ডিভাইসের প্রভাব আরও গভীর ও নিবিড় বলে মনে করছেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন টাইম বাবা-মা ও শিশুর মধ্যে স্বাভাবিক ভাবের আদান-প্রদানে বাধা সৃষ্টি করে। শিশুরা যত বেশি সময় পর্দার দিকে তাকিয়ে থাকে, তাদের কথা বলা, শোনা এবং সংলাপে অংশ নেওয়ার প্রবণতা তত কমে যায়। ভাষা দক্ষতা কগনিটিভ, সামাজিক ও সাক্ষরতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুব ছোট বয়স থেকেই ভাষার ব্যবহার শিশুর মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে।

অস্ট্রেলিয়ার গবেষকরা প্রায় ২০০ শিশুকে নিয়ে দীর্ঘমেয়াদি এক গবেষণা করেন। ১২ মাস থেকে ৩৬ মাস বয়স পর্যন্ত শিশুদের ওপর পর্যবেক্ষণ চালানো হয়। গবেষণার অংশ হিসেবে শিশুদের পোশাকে বিশেষ রেকর্ডিং ডিভাইস লাগানো হয়েছিল, যার মাধ্যমে শিশু ও অভিভাবকদের কণ্ঠ এবং আশপাশের গ্যাজেটের শব্দ ধারণ করা হয়।

গবেষণায় দেখা যায়, ১৮ মাস বয়সে শিশুদের প্রতি অতিরিক্ত মিনিট স্ক্রিন টাইমে তারা একটি করে কম মৌখিক শব্দ ব্যবহার করছে। দুই বছর বয়সে পৌঁছানোর পর প্রতি দুই মিনিট স্ক্রিন টাইমে বাবা-মা ও শিশুর মধ্যে একটি করে পূর্ণ সংলাপ কমে যাচ্ছে। তিন বছর বয়সে এই প্রভাব আরও স্পষ্ট হয়। তখন প্রতিদিন গড়ে তিন ঘণ্টা স্ক্রিন টাইমের কারণে শিশুদের শব্দ শোনা ও বলা দুটোই উল্লেখযোগ্যভাবে কমে যায়। গবেষকরা এই পরিস্থিতিকে টেকনোফিয়ারেন্স হিসেবে চিহ্নিত করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার শেখা আধুনিক যুগে জরুরি হলেও শিশুদের সঙ্গে এসব ডিভাইসের সম্পর্ক স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। বাবা-মায়ের সচেতন ভূমিকা শিশুর ভাষা ও সামাজিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img