Monday, August 3, 2026
27.6 C
Dhaka
No menu items!

ঢাকাজুড়ে হান্ডি মাংসের স্বাদযাত্রা

বেশ কয়েক বছর ধরেই রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় জনপ্রিয় হয়ে উঠেছে হান্ডি মাংস। মাটির হাঁড়িতে ধীরে ধীরে রান্না করা এই বিশেষ মাংসের স্বাদ নিতে পুরান ঢাকা থেকে শুরু করে মিরপুর, পান্থপথসহ নানা এলাকায় ভিড় করছেন ভোজনরসিকরা। শীতের সন্ধ্যায় গরম হান্ডি মাংসের চাহিদা আরও বেড়ে যায়।

মিরপুর ১২–এর আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ২০১৯ সাল থেকে হান্ডি বিক্রি শুরু হয়। কর্মচারী জাহাঙ্গীর মিয়া জানান, ঢাকায় প্রথম দিককার হান্ডি পরিবেশনকারীদের মধ্যে তারা অন্যতম। ঢোকার মুখেই সারি সারি হাঁড়িতে হান্ডি রান্নার দৃশ্য চোখে পড়ে। এখানে ২২ পদের বিশেষ মসলা ব্যবহার করে হান্ডি রান্না করা হয়। দুপুর ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত হান্ডি পাওয়া যায়। প্রতি বাটি হান্ডির দাম ২৬০ টাকা, পুরো হাঁড়ির দাম ৩ হাজার টাকা।

পান্থপথের অষ্টব্যঞ্জন রেস্তোরাঁয় প্রতিদিন হান্ডি বিফ রান্না করা হয়। নিয়মিত চাহিদার কারণেই প্রতিদিন এই পদ প্রস্তুত করা হয় বলে জানান শাখার ব্যবস্থাপক। বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যায় হান্ডি বিফ। প্রতি বাটি ২৫০ টাকা এবং পুরো হাঁড়ির দাম ৩ হাজার ৬০০ টাকা।

পুরান ঢাকার জনসন রোডে খিচুড়ি ভোজ নামের ছোট ফুডকার্টে সন্ধ্যার পর পাওয়া যায় হান্ডি বিফ ও হান্ডি হাঁস। খিচুড়ির সঙ্গে প্যাকেজ আকারে বিক্রি হয় হান্ডি। এখানে ৪৫ পদের মসলা ব্যবহার করে কয়লার আগুনে মাটির হাঁড়িতে হান্ডি রান্না করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হান্ডি বিক্রি চলে।

মিরপুর ১০–এর বেনারসি পল্লিতে অবস্থিত আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হান্ডি বিফ ছাড়াও হান্ডি মহিষ, ভেড়া, কলিজা ও নেহারি পাওয়া যায়। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এখানে হান্ডি পরিবেশন করা হয়।

উত্তরার সূর্য দীঘল বাড়িতে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি হান্ডি মাংস বিক্রি হয়। এখানে হান্ডি চিকেন ও হান্ডি বিফ পাওয়া যায়। ধীরগতিতে রান্না করা এই হান্ডি মাংসের স্বাদ আলাদা বলে জানান কর্মচারীরা। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি চলে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img