Sunday, September 20, 2026
29 C
Dhaka

স্বাদ ও দামে পার্থক্য, কোন ফল কিনছেন ক্রেতারা

রাজধানীর কারওয়ান বাজারে এখন বিদেশি কমলা ও মাল্টার সরবরাহ চোখে পড়ার মতো। বাজারে কিনতে গেলে দেখা যায় তিন থেকে চার ধরনের কমলা ও মাল্টা, যেগুলোর দাম ও স্বাদ দেশভেদে ভিন্ন। বাজার ঘুরে জানা গেছে, কোন ফল কোন দেশ থেকে আসছে এবং ক্রেতাদের পছন্দ কোন দিকে বেশি।

বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে চীনা কমলা, যা দোকানিদের ভাষায় ম্যান্ডা নামে পরিচিত। এই কমলাগুলো সাধারণত মাঝারি আকৃতির এবং ত্বক মসৃণ। পাশাপাশি ছোট আকারের চীনা কমলাও পাওয়া যাচ্ছে, যেগুলো জালের মধ্যে ঝুলিয়ে রাখা হয়।

চীনের পাশাপাশি ভুটান, ভারত ও নেপাল থেকেও কমলা আসছে। ভুটানি কমলা তুলনামূলক মিষ্টি হওয়ায় এর চাহিদা বেশি। ভারতীয় কমলা আকারে বড় এবং ত্বকে সবুজ ছোপ থাকে, যা রসাল স্বাদের জন্য পরিচিত।

মাল্টার মধ্যে বাজারে রয়েছে মিসরীয়, দক্ষিণ আফ্রিকান ও চীনা মাল্টা। দক্ষিণ আফ্রিকার মাল্টা সবচেয়ে বেশি পরিচিত ও তুলনামূলক মিষ্টি। মিসরের মাল্টা কিছুটা লালচে রঙের হয়ে থাকে।

বর্তমানে বাজারে কমলার দাম প্রতি কেজি ১৮০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত, আর মাল্টার দাম ২২০ থেকে ২৮০ টাকা। দোকানিরা জানান, ভুটানি কমলা প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকায় বেশি বিক্রি হচ্ছে। ভারতীয় কমলার দাম কেজি প্রতি প্রায় ৩৫০ টাকা। চীনা মাঝারি কমলা ২৩০ থেকে ২৬০ টাকা এবং ছোট চীনা কমলা ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। নেপালি কমলার দাম কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকা।

মাল্টার মধ্যে মিসরীয় মাল্টা বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় ২৮০ টাকায়। দক্ষিণ আফ্রিকার বড় মাল্টা ২৬০ টাকা এবং ছোটগুলো ২২০ টাকায় পাওয়া যাচ্ছে। চীনা মাল্টা কিছুটা টক হওয়ায় দাম তুলনামূলক কম।

বিক্রেতারা জানান, মাল্টার তুলনায় কমলার চাহিদা বেশি। পরিবার, রোগী দেখতে যাওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য মানুষ বেশি করে কমলা কিনছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img