Sunday, August 2, 2026
33.1 C
Dhaka
No menu items!

হাতে তৈরি পোশাকের রাজকীয় জগৎ

পোশাক মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের পরিচয় বহন করে। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর দামি পোশাক সেই ধারণাকেই আরও জোরালোভাবে তুলে ধরে। এসব ব্র্যান্ডের মধ্যেও সবচেয়ে এক্সক্লুসিভ ও ব্যয়বহুল ধারা হলো ওত কত্যুর। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ফ্যাশন দুনিয়ায় ওত কত্যুর প্রদর্শনীর পর এই পোশাক ঘিরে আগ্রহ ও আলোচনা নতুন করে বেড়েছে।

ওত কত্যুর বলতে বোঝায় সর্বোচ্চ মানের কাপড়, নিখুঁত নকশা এবং হাতে তৈরি সূক্ষ্ম কারুশিল্প। প্রতিটি পোশাকই তৈরি হয় নির্দিষ্ট একজন ক্রেতার জন্য। দোকানের তাক বা গণ উৎপাদনের জন্য কখনোই ওত কত্যুর বানানো হয় না। গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে মাত্র চার হাজার মানুষই আর্থিকভাবে ওত কত্যুর কেনার সক্ষমতা রাখেন।

ফ্রান্সের প্যারিসে নির্ধারিত কঠোর নিয়মের আওতায় পরিচালিত হয় ওত কত্যুর হাউসগুলো। প্রতিটি পোশাক তৈরি হয় বিশেষ অ্যাটেলিয়ারে দক্ষ কারিগরের হাতে। একটি ডিজাইন সম্পন্ন করতে লেগে যায় মাসের পর মাস, কখনো হাজার হাজার ঘণ্টা। অনেক ব্র্যান্ড প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করে আসছে বিশেষ কারুশিল্প কৌশল, যা আজও হাতে গোনা কয়েকজন কারিগর চর্চা করেন।

আইনগতভাবে ওত কত্যুর ফ্রান্সের নিয়মকানুন দ্বারা সুরক্ষিত। প্রতি বছর প্রতিটি কত্যুর হাউসকে নির্দিষ্ট মানদণ্ডে পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হয়। বছরে অন্তত দুটি প্রদর্শনী আয়োজন করতে হয় এবং প্রতিটি প্রদর্শনীতে ন্যূনতম ২৫টি পোশাক উপস্থাপন বাধ্যতামূলক।

ওত কত্যুর পোশাকের আরেকটি বিশেষ দিক হলো সীমিত সংখ্যা। একটি নকশায় সাধারণত একটি, বড়জোর তিনটি পোশাক তৈরি হয়। প্রতিটি পোশাকের জন্য আলাদা করে ম্যানিকুইন বানানো হয়, যার মাপ পুরোপুরি ক্রেতার শরীর অনুযায়ী। অনেক ক্ষেত্রে ক্রেতাকে প্যারিসে তিন থেকে পাঁচটি ব্যক্তিগত ফিটিং সেশনে অংশ নিতে হয়।

সংখ্যা বা মুনাফার হিসাব নয়, বরং শিল্পবোধ, উত্তরাধিকার এবং পরিপূর্ণতার গল্প তৈরি করাই ওত কত্যুরের মূল দর্শন। এ কারণেই এটি চূড়ান্ত বিলাসিতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img