Wednesday, March 25, 2026
24 C
Dhaka

বাসি ভাত খাওয়ার ঝুঁকি কতটা

ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই একবারে বেশি ভাত রান্না করে ফ্রিজে সংরক্ষণ করেন। পরে প্রয়োজন অনুযায়ী সেই ভাত বারবার গরম করে খাওয়া হয়। তবে বিশেষজ্ঞদের মতে, এ অভ্যাস স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

চালের মধ্যে প্রাকৃতিকভাবেই ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামের এক ধরনের ব্যাকটেরিয়ার স্পোর থাকে। ভাত রান্না করার পরও এই স্পোর পুরোপুরি নষ্ট নাও হতে পারে। রান্না করা ভাত যদি দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় পড়ে থাকে, তাহলে এসব ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করে বিষাক্ত টক্সিন তৈরি করতে পারে।

বারবার ভাত গরম করলেও এই টক্সিন সব সময় নষ্ট হয় না। ফলে দীর্ঘদিন ধরে এমন ভাত খেলে ফুড পয়জনিংয়ের ঝুঁকি বাড়ে। পাশাপাশি লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা থেকে হজমজনিত সমস্যা বা দীর্ঘমেয়াদি লিভার জটিলতার আশঙ্কা তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভাত সংরক্ষণ ও গরম করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। রান্নার এক ঘণ্টার মধ্যেই ভাত ঠান্ডা করে বায়ুরোধী পাত্রে ফ্রিজে রাখতে হবে। ঘরের তাপমাত্রায় চার থেকে পাঁচ ঘণ্টার বেশি ভাত রাখা ঠিক নয়।

ফ্রিজ থেকে বের করার পর ভাত একবারই ভালোভাবে গরম করে খাওয়া উচিত। বারবার গরম ও ঠান্ডা করার মাধ্যমে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির ঝুঁকি বাড়ে। ভাত গরম করার সময় নিশ্চিত করতে হবে যেন ভেতর পর্যন্ত ভালোভাবে গরম হয় এবং ধোঁয়া ওঠে।

ফ্রিজে রাখা ভাত সর্বোচ্চ দুই দিনের মধ্যে খেয়ে ফেলা নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর বেশি সময় রাখলে ভাতের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আইফোনে নতুন স্পাইওয়্যার আতঙ্ক, কতটা ঝুঁকিতে ব্যবহারকারীরা

আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘ডার্কসোয়ার্ড’ নামের স্পাইওয়্যার হামলার খবর...

তাকদিরে বিশ্বাসে কেন আসে প্রশান্তি

জীবনের নানা সময়ে মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়, যা...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে চালের পানি

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন।...

দৈনন্দিন জীবনে ধৈর্যের চর্চা কেন জরুরি

দৈনন্দিন জীবনে ছোট ছোট অসুবিধা ও বিরক্তির মুখোমুখি হওয়া...

নিজের সঙ্গে কথা বলা মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী

অনেকেই একা থাকলে নিজের সঙ্গে কথা বলেন—কখনো মনে মনে,...

স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে বিজ্ঞানীদের নীরব প্রতিযোগিতা

বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু আবিষ্কার রয়েছে, যা গবেষণাগারের সীমানা...

নির্ধারিত সময়ে নামাজ আদায়ের গুরুত্ব

নামাজ কেবল ইবাদত নয়, এটি মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা...

বয়স বাড়ার সঙ্গে একাকিত্বের কারণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একাকিত্বের অনুভূতি বৃদ্ধি...

পেট্রোল ও ডিজেল নেওয়ার সময় সতর্কতা

বাংলাদেশে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চালানোর খরচও...

নামাজে একাগ্রতা বাড়ানোর উপায়

নামাজ আদায়ের সময় অনেকের মনেই বিভিন্ন ধরনের চিন্তা ভিড়...

২৫ মার্চের ব্ল্যাক আউট কর্মসূচি আর হচ্ছে না

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে প্রতীকী ব্ল্যাক...

কালিয়াকৈরে গাড়িচাপায় প্রাণ গেল শিক্ষিকার

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাহমুদা আক্তার...

একাই ভ্রমণে নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে

বর্তমান সময়ে একা ভ্রমণের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। অনেকেই...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

ঢাকা শহরের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন...
spot_img

আরও পড়ুন

আইফোনে নতুন স্পাইওয়্যার আতঙ্ক, কতটা ঝুঁকিতে ব্যবহারকারীরা

আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘ডার্কসোয়ার্ড’ নামের স্পাইওয়্যার হামলার খবর প্রকাশের পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি...

তাকদিরে বিশ্বাসে কেন আসে প্রশান্তি

জীবনের নানা সময়ে মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়, যা তার প্রত্যাশার সঙ্গে মেলে না। তখন হতাশা ও অস্থিরতা মনে ভর করে। কেন এমন হলো...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে চালের পানি

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন। আধুনিক কসমেটিকসের পাশাপাশি অনেকেই ঝুঁকছেন ঘরোয়া উপাদানের দিকে। এমনই একটি সহজলভ্য উপাদান হলো চাল ধোয়া...

দৈনন্দিন জীবনে ধৈর্যের চর্চা কেন জরুরি

দৈনন্দিন জীবনে ছোট ছোট অসুবিধা ও বিরক্তির মুখোমুখি হওয়া স্বাভাবিক। ট্রাফিক জ্যাম, অপেক্ষা, কর্মক্ষেত্রে আচরণগত সমস্যা কিংবা পারিবারিক ছোটখাটো দ্বন্দ্ব—এসব ঘটনা আমাদের ধৈর্যের পরীক্ষা...
spot_img