Sunday, September 6, 2026
29 C
Dhaka

নখের ক্যানভাসে স্বপ্নের কারিগর: বেকি হলিস

নারীর সৌন্দর্যচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নখ। হাতের আঙুলের ডগায় নখের নিখুঁত রঙ বা সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়; এটি একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের শৈল্পিক প্রকাশ। এ শৈল্পিক জাদুর একজন উদাহরণ হলেন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা ও কঠোর পরিশ্রম থাকলে সাধারণ একটি শখও বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া সম্ভব।

বেকির যাত্রা শুরু হয় ১৭ বছর বয়সে, যখন তিনি খরচ বাঁচাতে নিজেই নিজের নখ সাজানো শুরু করেন। তখন কে জানত, নিজের শোয়ার ঘরে করা শৌখিন কাজ একদিন তাঁকে কয়েক কোটি টাকার মালিক করে তুলবে। ২০২০ সালের করোনা মহামারি সময়ে বেকি থেমে থাকেননি। নখের কাজের সুযোগ না থাকায় শিক্ষকতা ও প্রশিক্ষণ মডিউল তৈরি শুরু করেন। বিধিনিষেধ শেষে মায়ের ঘরের এক কোণ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। এভাবে জন্ম নেয় ‘ব্লসম একাডেমি’, যা পরে শ্রুসবেরিতে পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হয়।

বড় পরিসরে কাজ করতে গিয়ে বেকি লক্ষ্য করেন, বাজারে ভালো মানের নেল সরঞ্জামের অভাব রয়েছে। নিজের শিক্ষার্থীদের কাজ আরও নিখুঁত করতে তিনি তৈরি করেন ব্র্যান্ড ‘মুজ’। এখানে পেশাদার নখ টেকনিশিয়ানদের জন্য উচ্চমানের এবং সাশ্রয়ী সরঞ্জাম সরবরাহ করা হয়।

যাত্রার শুরুতে মাসে অর্ডার আসত মাত্র ৫০টি, আর আজ তা হাজারের ওপর। বেকির ব্র্যান্ড মুজ কেবল একটি নাম নয়, এটি নেল ইন্ডাস্ট্রিতে আস্থার প্রতীক। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে তার তৈরি সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। একাডেমি ও ব্র্যান্ড মিলিয়ে বেকির ব্যবসা বছরে মিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছেছে।

তবে পথচলা সব সময় মসৃণ ছিল না। বিভিন্ন বিজনেস নেটওয়ার্কিং মিটিংয়ে পুরুষ ব্যবসায়ীরা প্রাথমিকভাবে তাকে অবজ্ঞা করতেন। কিন্তু ধীরে ধীরে বেকি প্রমাণ করেছেন, নখের কাজও সফল ব্যবসার সুযোগ। তিনি মনে করেন, আজ যে নারীরা বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা সকলেই অনুপ্রেরণা—নিজেদের আয় তৈরি করছেন, পরিবার সামলাচ্ছেন এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন।

বেকির মতে, ব্যবসার পথ কখনো সোজা হয় না। ভাল সময় সহজ, কিন্তু প্রকৃত পরীক্ষা আসে মন্দার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায়। তার স্বপ্ন এখন পুরো ইউরোপ ও আমেরিকাজুড়ে মুজকে ছড়িয়ে দেওয়া। হাতের নখের ছোট ক্যানভাসে রঙের ছোঁয়ায় বিশ্ব জয় সম্ভব—বেকি হলিস তার উজ্জ্বল উদাহরণ।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img