Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

সকালের অলসতা দূর করবে ৫টি সহজ চীনা ব্যায়াম

সকালে ঘুম থেকে উঠে শরীর ও মনে শক্তি না থাকা স্বাভাবিক অনুভূতি। তবে চীনের প্রাচীন কিগং ও তাই চি ব্যায়ামগুলো সহজভাবে করার মাধ্যমে শরীর ও মন সতেজ রাখা সম্ভব। এই ব্যায়ামগুলো মাত্র ৫–১০ মিনিট সময় নিলে রক্ত সঞ্চালন বাড়ে, পেশি শিথিল হয়, ভারসাম্য ঠিক থাকে এবং সারাদিনের জন্য শরীর চাঙ্গা থাকে।

গবেষণায় দেখা গেছে, এমন ব্যায়াম ক্লান্তি দূর করে, স্ট্রেস কমায় এবং শরীরের সামগ্রিক কার্যক্ষমতা বাড়ায়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের তথ্য অনুযায়ী পাঁচটি সহজ চীনা ব্যায়াম হলো-

১) লিম্ফ্যাটিক হপিং: দুই পা একসাথে রেখে দাঁড়ান, পায়ের পাতার ওপর ভর দিয়ে হালকা লাফ দিন। হাঁটু নরম রাখুন এবং ২০–৩০ সেকেন্ড করুন। এই হালকা নড়াচড়া পায়ের ভার কমায়, লিম্ফ প্রবাহ বাড়ায় এবং শরীর হালকা রাখে।

২) হাত দোলানো ব্যায়াম (আর্ম সুইং): পা কাঁধ-সমান ফাঁক রেখে দাঁড়ান, দুই হাত পেন্ডুলামের মতো সামনে-পেছনে দোলান। অতিরিক্ত মোচড় দেবেন না। ১–২ মিনিট চালিয়ে যান। কিগং অনুসারে এটি কাঁধের নড়াচড়া বাড়ায়, শরীর গরম রাখে এবং রক্ত সঠিকভাবে সঞ্চালিত হয়।

৩) শরীর ঢেউ খেলানো (বডি ওয়েভ): পা হিপ-সমান ফাঁক, হাঁটু সামান্য ভাঁজ করে দাঁড়ান। শ্বাস নিতে নিতে কোমর সামান্য পেছনের দিকে নিন, বুক ও কাঁধ আস্তে উঠান, শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে সামনে ঝুঁকুন। ৬–১০ বার করুন। এটি মেরুদণ্ড নমনীয় করে, পিঠের টান কমায় এবং শরীরের ভারসাম্য ঠিক রাখে।

৪) শরীর মোচড়ানো (স্পাইনাল টুইস্ট): পা কাঁধ-সমান রেখে হাঁটু নরম করে দাঁড়ান। শরীরের ওপরের অংশ ডানে ঘুরান, তারপর বামে। হাত স্বাভাবিকভাবে যেদিক যায়, সেদিক যাবে। প্রতিটি দিকে ৮–১২ বার করুন। এটি ঘাড়, বুক ও কোমর ঢিলে করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখে।

৫) বগলে হালকা টোকা (আন্ডার-আর্ম ট্যাপিং): আঙুল বা কাপ আকৃতির তালু দিয়ে বগলের নিচে হালকা টোকা দিন। প্রতিটি পাশে ২০–৩০ সেকেন্ড করুন। এটি লিম্ফ প্রবাহ বাড়ায় এবং শরীর হালকা রাখে।

সকালে ঘুম থেকে উঠে এই ব্যায়ামগুলো করা সবচেয়ে উপকারী। হালকা শ্বাস নিয়ে করলে আরও বেশি উপকার পাওয়া যায়। এতে শরীর দ্রুত চাঙ্গা হয়, মন সতেজ থাকে এবং সারাদিন শক্তি ধরে রাখা সহজ হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...
spot_img

আরও পড়ুন

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে শনিবার দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। এই অর্থ কখনো অগ্রিম ভাড়া হিসেবে, আবার কখনো...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি খেলনার বাজার। এখান থেকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বিক্রেতা এবং নতুন উদ্যোক্তারা...
spot_img