Sunday, January 25, 2026
21 C
Dhaka

শীতে মাথার ত্বকে সাদা চামড়া উঠলে সতর্ক থাকুন, হতে পারে সোরিয়াসিস

শীতের মরশুমে অনেকেরই মাথার ত্বকে সাদা চামড়া উঠতে থাকে। অধিকাংশ মানুষ এটিকে খুশকি হিসেবে ভেবে থাকেন বা শীতের শুষ্কতার সঙ্গে যুক্ত করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি সোরিয়াসিস নামক ত্বকের প্রদাহজনিত সমস্যার জন্যও হতে পারে।

সোরিয়াসিস হলো একটি ইমিউনজনিত রোগ, যা ত্বকে প্রদাহ সৃষ্টি করে। এতে আক্রান্ত স্থান লাল হয়ে যায়, চুলকায় এবং আঁশের মতো চামড়া উঠতে থাকে। যখন এটি মাথার ত্বকে দেখা দেয়, তখন একে স্কাল্প সোরিয়াসিস বলা হয়। এই অবস্থায় সাধারণ খুশকিরোধক শ্যাম্পু ব্যবহারের পরও সমস্যা কমে না।

সোরিয়াসিস মাথার ত্বক ছাড়াও কপাল, কানের পাশে এবং শরীরের অন্যান্য অংশে যেমন হাত, পা ও নখেও দেখা দিতে পারে। আক্রান্ত স্থানে সাদা বা মোটা আঁশের মতো চামড়া জমে, যা নখ দিয়ে ঘষলে আরও বেশি ওঠে এবং ত্বক খুব চুলকায়। বিশেষ করে কপাল বা কানের পাশে সাদা ছোপ লক্ষ্য করলে সতর্ক থাকা প্রয়োজন।

চিকিৎসা ও করণীয়
শ্যাম্পু বা ওষুধ ব্যবহার করেও উপশম না হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসায় সাধারণত মলম, শ্যাম্পু, ওষুধ এবং বিভিন্ন থেরাপি ব্যবহৃত হয়। স্কাল্প সোরিয়াসিসে নির্দিষ্ট শ্যাম্পুর সঙ্গে প্রয়োজনে ওষুধ গ্রহণ করতে হতে পারে। এছাড়া ‘এক্সাইমার লেজার’ এবং ‘ইউ-ভি বি লাইট’ থেরাপিও ব্যবহৃত হয়।

সোরিয়াসিস আক্রান্ত স্থানে চুলকানো বা তেল মালিশ করা এড়িয়ে চলা উচিত। মলম ব্যবহার সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার, নিয়মিত জীবনযাপন এবং শরীরচর্চা গুরুত্বপূর্ণ।
উদ্বেগ, ঋতু পরিবর্তন এবং ধূমপানও সোরিয়াসিস বৃদ্ধি করতে পারে। রোগটি সংক্রামক নয়। কখনও কখনও সোরিয়াসিসের সঙ্গে গিঁটে ব্যথা দেখা দিতে পারে, যা সোরিয়াটিক আর্থ্রাইটিস নামে পরিচিত। এছাড়া পরিবারে আগে কেউ এ রোগে আক্রান্ত থাকলে তা সম্ভাবনার বিষয় হিসেবে বিবেচনা করা উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই...

খাবারে সিসার ঝুঁকি বাড়ছে কেন

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, তার ভেতরে অদৃশ্যভাবে...

দারিদ্র্যের সময় ধৈর্য ও সংযমের শিক্ষা

বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং ঋণের চাপ মানুষের...

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে...

কোন রোজা ফরজ, কোনটি নিষিদ্ধ—জেনে নিন শাবানের বিধান

শাবান মাস ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও এটি...

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়।...

ডায়াবেটিস রোগীদের জন্য নতুন আশার চিনি

বিজ্ঞানীরা ট্যাগাটোজ নামের এক বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন,...

মক্কার ঐতিহাসিক গৃহগুলোর গুরুত্ব

নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর...

হ্যাংরি কেন হয়, জানাল গবেষণা

দীর্ঘ সময় না খেলে অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।...

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...

কাবা পুনর্নির্মাণে স্মরণীয় অধ্যায়

নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে পবিত্র কাবা পুনর্নির্মাণের সময়...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে?...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি মাধ্যম নয়, বরং মুমিনের ইমান ও ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শীতের...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান...
spot_img