Friday, September 18, 2026
33 C
Dhaka

সম্পর্ক উন্নয়নের জন্য ভদ্রতার ৮ কার্যকর কৌশল

আজকের তাড়াহুড়োপূর্ণ জীবনযাত্রায় ভদ্র, সহানুভূতিশীল এবং প্রিয় ব্যক্তি হিসেবে খ্যাত হওয়া কঠিন মনে হলেও, বিশেষজ্ঞরা কিছু বিজ্ঞানসম্মত কৌশল তুলে ধরেছেন যা অন্যের পছন্দনীয় হয়ে ওঠায় সাহায্য করে।

ছোটবেলায় আমরা শিশুদের ‘থ্যাংক ইউ’ বা ‘সরি’ বলা শেখাই। বড় হয়ে মানুষ এমন এক সমাজে প্রবেশ করে, যেখানে তুচ্ছ কারণে গালাগাল, বিদ্রূপ বা অসভ্য আচরণ খুবই সাধারণ। বিশেষজ্ঞরা বলছেন, ভদ্র ও সহানুভূতিশীল হওয়া মানে হলো—আপনি যাদের সঙ্গে মেলামেশা করছেন, তাদের প্রতি সদয় মনোভাব রাখা এবং ধরে নেওয়া যে তারা জীবন থেকে আনন্দ ও পরিপূর্ণতা চায়, যেমনটা আপনি চান।

ক্যালিফোর্নিয়ার বার্কলির গ্রেটার গুড সায়েন্স সেন্টারের এমিলিয়ানা সাইমন-টমাস বলেন, ‘মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি, যখন আমরা অন্যের জন্য ভালো কিছু করি, তখন আনন্দের অনুভূতি তৈরি হয়। এতে আনন্দের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশ সক্রিয় হয়।’

বিশেষজ্ঞদের মতে, ভদ্র ব্যবহার করে অন্যের পছন্দনীয় হয়ে ওঠার কিছু কার্যকর উপায় হলো:

১. মিল খোঁজা: অন্যের সঙ্গে ইচ্ছাকৃতভাবে মিল খুঁজুন—পোশাক, ভঙ্গি, কণ্ঠস্বর বা অভ্যাসে মিল থাকলে সহানুভূতি তৈরি হয় এবং আলাদা জগতের মানুষের সঙ্গেও ভদ্র আচরণ সহজ হয়।

২. উপকার করা: অন্যকে সাহায্য করা যেমন স্বেচ্ছাসেবক কাজ, দান, রক্তদান বা রান্না করা—এগুলো সম্পর্ক গড়ে তুলতে কার্যকর।

৩. মন দিয়ে শোনা: কারও কথা মন দিয়ে শুনে তা বোঝানো গুরুত্বপূর্ণ। চোখে চোখ রেখে কথা বলা, সামান্য সামনের দিকে ঝুঁকে থাকা—এসব ইঙ্গিত দেয় আপনি মনোযোগী।

৪. ভালো প্রশ্ন করা: এমন প্রশ্ন করুন যার উত্তর আগে জানতেন না। এতে অপর পক্ষ বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। তার কথা শেষ না হওয়া পর্যন্ত নিজের গল্প বলা এড়ান।

৫. হাসি—মন থেকে: খাঁটি হাসি সম্পর্ককে দৃঢ় করে। নকল হাসি কার্যকর হয় না। অপরিচিত কারও সঙ্গে হাসি বিনিময় করলে বিশ্বাস ও স্বস্তি তৈরি হয়।

৬. বিরক্তিকর মুহূর্তে হালকা থাকা: বিব্রতকর পরিস্থিতি যেমন লম্বা লাইনে দাঁড়ানো, বিরক্তিকর মুহূর্তে হালকা রসিকতা করা সম্পর্ককে সুন্দরভাবে মোলায়েম করে।

৭. মানুষের নাম ব্যবহার করা: কারও নাম মনে রাখা ও ব্যবহারে শক্তিশালী সদয় ইঙ্গিত তৈরি হয়। নাম ধরে ডাকলে বোঝায় আপনি তাকে চেনেন ও গুরুত্ব দেন।

৮. মতের পার্থক্য স্বীকার করা: যাদের সঙ্গে আপনার মত মিল নেই, তাদের জন্য স্থান রাখুন। প্রথমে মিল থাকা বিষয়ে কথা বলুন। মতবিরোধ অস্বীকার না করে ভবিষ্যতের গঠনমূলক আলাপের ভিত্তি তৈরি করা যায়। সাইমন-টমাস বলেন, ‘মানুষ চাইলে নিজের বিশ্বাসকে সম্মান করে ভিন্ন বিশ্বাসের মানুষের প্রতি সহানুভূতি দেখাতে পারে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img