Thursday, June 18, 2026
31.4 C
Dhaka

নেটওয়ার্কিংয়ে বাড়বে চাকরির সম্ভাবনা

পেশাজীবীদের যোগাযোগমাধ্যম হিসেবে জনপ্রিয় লিংকডইন এখন শুধু নেটওয়ার্কিংয়ের জায়গা নয়, বরং চাকরি খোঁজা ও ক্যারিয়ার গঠনের একটি কার্যকর প্ল্যাটফর্ম। সঠিক কৌশলে ব্যবহার করলে এখান থেকেই পাওয়া যেতে পারে কাঙ্ক্ষিত চাকরির সুযোগ। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বুশরা হুমায়রা লিংকডইন ব্যবহার করে চাকরি পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।

লিংকডইন প্রোফাইলকে অনেক নিয়োগকর্তাই প্রার্থীর ডিজিটাল সিভি হিসেবে বিবেচনা করেন। তাই প্রোফাইলে পরিষ্কার ও স্বাভাবিক একটি ছবি রাখা জরুরি। পাশাপাশি নিজের পেশা বা দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ব্যানার ব্যবহার করলে প্রোফাইল আরও আকর্ষণীয় হয়। হেডলাইনে শুধু বর্তমান পদবি না লিখে নিজের প্রধান দক্ষতা ও কাজের ক্ষেত্র উল্লেখ করলে নিয়োগকারীদের দৃষ্টি সহজে আকর্ষণ করা যায়। অ্যাবাউট বা সামারি অংশে নিজের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য সংক্ষেপে তুলে ধরলে প্রোফাইল আরও শক্তিশালী হয়। এছাড়া কাজ–সম্পর্কিত ছয় থেকে সাতটি স্কিল যুক্ত করলে প্রোফাইল সার্চে আসার সম্ভাবনা বাড়ে।

লিংকডইনের জব ট্যাব ব্যবহার করে লোকেশন, বেতন ও অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি খোঁজা যায়। নির্দিষ্ট পদের জন্য জব অ্যালার্ট চালু রাখলে নতুন সার্কুলার প্রকাশের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়া সম্ভব হয়, যা দ্রুত আবেদন করতে সহায়তা করে।

নেটওয়ার্কিংয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেসব প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, সেসব প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কানেকশন করলে ভবিষ্যতে নিয়োগের সময় যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় সংক্ষিপ্ত ও ভদ্র একটি বার্তা যুক্ত করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও বাড়ে।

নিজের দক্ষতা ও আগ্রহের বিষয় তুলে ধরতে নিয়মিত কাজ–সম্পর্কিত কনটেন্ট শেয়ার করা এবং অন্যদের পোস্টে গঠনমূলক মন্তব্য করাও গুরুত্বপূর্ণ। এতে প্রোফাইলের দৃশ্যমানতা বাড়ে এবং লিংকডইনের অ্যালগরিদম প্রোফাইলকে বেশি মানুষের সামনে উপস্থাপন করে, যা নিয়োগকারীদের নজরে আসার সুযোগ তৈরি করে।

লিংকডইনে শুধু চাকরির বিজ্ঞপ্তি নয়, বিভিন্ন প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও পেশাগত সুযোগের তথ্যও প্রকাশ করা হয়। যে পেশায় কাজ করছেন বা ভবিষ্যতে যেতে চান, সেই পেশার অভিজ্ঞ ব্যক্তিদের অনুসরণ করলে নতুন সুযোগ সম্পর্কে আগেভাগেই জানা যায়।

অনেক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পরপর কর্মী নিয়োগ দিয়ে থাকে। তাই আগের বছরের নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ–সংক্রান্ত অভিজ্ঞতার পোস্টগুলো খুঁজে দেখলে ভবিষ্যৎ প্রস্তুতির জন্য ধারণা পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলোর অফিসিয়াল লিংকডইন পেজেও পুরোনো চাকরির তথ্য পাওয়া যেতে পারে।

চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে লিংকডইনের জবস হোমপেজ থেকে ফিল্টার, কি–ওয়ার্ড ও অ্যাডভান্সড সার্চ ব্যবহার করে নিজের উপযোগী সুযোগ খুঁজে নেওয়া সহজ হয়। অনেক প্রতিষ্ঠান সরাসরি লিংকডইনে বিজ্ঞাপন দেয় এবং আবেদন করতে জীবনবৃত্তান্ত আপলোড করতে হয়। বিভিন্ন ধরনের পদের জন্য আলাদা আলাদা জীবনবৃত্তান্ত প্রস্তুত রাখলে আবেদন প্রক্রিয়া সহজ হয়। পাশাপাশি কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করা হয়েছে, তার তালিকা রাখলে পরবর্তী যোগাযোগের সময় সুবিধা হয়।

বর্তমানে অনেক চাকরির বিজ্ঞাপনে ইজি অ্যাপ্লাই অপশন থাকে, যেখানে শুধু লিংকডইন প্রোফাইল ব্যবহার করেই আবেদন করা যায়। বাংলাদেশের বহুজাতিক প্রতিষ্ঠান ও অলাভজনক সংস্থাসহ অনেক প্রতিষ্ঠান এই পদ্ধতিতে আবেদন গ্রহণ করে, যা চাকরিপ্রার্থীদের জন্য সময় ও ঝামেলা দুটোই কমিয়ে দেয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সফর

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং...

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১...

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক...

বিয়ের প্রতিশ্রুতি নিয়ে দ্বন্দ্ব, থানায় তরুণীর অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক...

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র...

মেঘনা নদীতে রিফাতের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সশস্ত্র গোলাগুলির ঘটনার পর নিখোঁজ থাকা রিফাত...

খামার মোড়ে নৃশংস ঘটনা, কর্মচারী নিহত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হোটেল মালিকের হাতুড়ির আঘাতে...

গাইবান্ধায় পুকুরে কিশোরের মৃত্যু, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে...

কেন্দুয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের...

ঢাকায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে জাইমা রহমানের তিন ঘণ্টার আড্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার কৃতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে...

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে কালো পলিথিনে মোড়ানো অবস্থায়...

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, মহাসড়কে তিন লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার...
spot_img

আরও পড়ুন

মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সফর

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটি সফর করছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ...

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানানো হয়েছে। সে হিসেবে প্রতি ঘণ্টায় গড়ে ১৮ জন...

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক জমিদার বাড়ি জাদুঘরের প্রবেশপথে নির্মিত একটি ‘অবৈধ ইটের দেয়াল’ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। এতে...

বিয়ের প্রতিশ্রুতি নিয়ে দ্বন্দ্ব, থানায় তরুণীর অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক তরুণীকে মারধর, আটকে রাখা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়...
spot_img