Sunday, August 2, 2026
27.4 C
Dhaka
No menu items!

হিটারের দীর্ঘ ব্যবহার এড়িয়ে সুস্থ থাকুন

শীতের সময় ঘরের উষ্ণতা ধরে রাখতে রুম হিটার ব্যবহার বৃদ্ধি পায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য এটি প্রয়োজনীয়। তবে হিটার ব্যবহারের সময় অগ্নিকাণ্ড, শ্বাসকষ্ট, ত্বকের ক্ষতি বা বিদ্যুৎপৃষ্টির ঝুঁকি থাকতে পারে। তাই নিরাপদ ব্যবহারের কৌশল মেনে চলা জরুরি।

রুম হিটার একটানা দীর্ঘ সময় চালানো উচিত নয়। সাধারণভাবে দুই থেকে তিন ঘণ্টার বেশি হিটার চালানো নিরাপদ নয়। গভীর রাতে ঘুমানোর সময় হিটার পুরো রাত চালু রাখা ঝুঁকিপূর্ণ। গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত বলেন, “দুই–তিন ঘণ্টা ব্যবহারের পর অন্তত ত্রিশ মিনিট থেকে এক ঘণ্টা হিটার বন্ধ রেখে ঘরকে স্বাভাবিক হতে দেওয়া উচিত। দীর্ঘ সময় হিটার চালালে ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এতে শ্বাস নিতে অসুবিধা, মাথা ঘোরা বা অস্বস্তি দেখা দিতে পারে। এছাড়া বিদ্যুৎজনিত ঝুঁকিও বাড়ে।”

নিরাপত্তার জন্য হিটার বন্ধ রাখা জরুরি। ঘুমানোর সময়, বিশেষ করে গভীর রাতে বা ঘরে কেউ না থাকলে হিটার চালানো উচিত নয়। জানালা-দরজা বন্ধ অবস্থায় দীর্ঘ সময় বসে থাকলেও হিটার বন্ধ বা বিরতি দেওয়া প্রয়োজন। শিশু, বয়স্ক বা পোষা প্রাণী থাকলে হিটার চালানো ঝুঁকিপূর্ণ।

হিটার ব্যবহারের সময় নির্দেশনাবলী ভালোভাবে পড়ে ব্যবহার করা উচিত। বৈদ্যুতিক যন্ত্র বিক্রেতা মোরশেদ হোসেন বলেন, “হিটারের তার ভালোভাবে পরীক্ষা করতে হবে। ক্ষতিগ্রস্ত তার ব্যবহার করা যাবে না। হিটার সমতল ও শক্ত জায়গায় রাখুন। দেয়াল, পর্দা, সোফা বা বিছানা থেকে নিরাপদ দূরত্বে রাখুন। মাল্টিপ্লাগ বা অতিরিক্ত লোড নেওয়া এক্সটেনশন ব্যবহার করলে আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়।”

হিটার চালানোর সময় ঘরের বাতাস চলাচলও গুরুত্বপূর্ণ। জানালা বা ভেন্টিলেশন আংশিক খোলা রাখলে বাইরে থেকে বাতাস আসে। তাছাড়া ছোট ঘরে শক্তিশালী হিটার ব্যবহার না করাই ভালো। তাসমিয়া জান্নাত বলেন, “ছোট ঘরে হিটার ব্যবহারে তাপ ও স্থানের ভারসাম্য থাকে না। ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল না হলে কার্বন মনোক্সাইড জমে শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা বমি বমি ভাব দেখা দিতে পারে।”

ত্বকের সুরক্ষার জন্য হিটার থেকে অন্তত তিন থেকে পাঁচ ফুট দূরে থাকা উচিত। শিশুদের জন্য আরও বেশি দূরত্ব রাখা প্রয়োজন। সরাসরি হিটারের দিকে মুখ করা বা হাত, পা বা মুখ খুব কাছে নেওয়া বিপজ্জনক। অতিরিক্ত তাপে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, পোড়া দাগ বা ফোস্কাও হতে পারে।

হিটার ব্যবহারে ত্বক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ত্বক টানটান লাগা, লালচে ভাব, চুলকানি বা জ্বালাপোড়া শুরু হলে ব্যবহার কমানো উচিত। রূপবিশারদ ফারহানা রুমি বলেন, “ঘরের বাতাস শুষ্ক হলে ত্বক টানটান ও চুলকানি হয়। গোসলের পর এবং হিটার ব্যবহারের আগে-পরে ময়েশ্চারাইজার লাগানো উচিত। ঘরে পানিভর্তি পাত্র রাখলে বাতাসের শুষ্কতা কমে। পর্যাপ্ত পানি পানও ত্বকের আর্দ্রতা বজায় রাখে। চোখ ও ঠোঁটের জন্য লিপ বাম ও আই ক্রিম ব্যবহার করুন।”

দুর্ঘটনা এড়াতে হিটারের ওপর কখনও কাপড় শুকানো উচিত নয়। পানি, পর্দা, কাগজ, কম্বল বা অন্যান্য দাহ্য বস্তু হিটারের কাছ থেকে দূরে রাখতে হবে। তাসমিয়া জান্নাত বলেন, “পুরানো বা নষ্ট হিটার ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। ব্যবহারের আগে ও পরে হিটার প্লাগ খুলে রাখা নিরাপদ।” শিশু ও বয়স্কদের জন্য ‘লো-হিট সেটিং’ ব্যবহার করা উচিত, সরাসরি গরম বাতাস শরীরে লাগানো ঠিক নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img