Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

ভুল জুতায় নষ্ট হতে পারে পুরো লুক, জানুন সঠিক বাছাই

পোশাকের সঙ্গে সঠিক জুতা নির্বাচন পুরো সাজকে পরিপূর্ণ করে তোলে। কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী— আর এই দর্শন মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর সমন্বয়ে তৈরি হয়। তাই শুধু পোশাক নয়, তার সঙ্গে মিল রেখে জুতা বাছাই করাও সমান গুরুত্বপূর্ণ।

ফ্যাশনের পাশাপাশি আরাম, রং, নকশা ও পরিবেশ— এই চারটি বিষয় মাথায় রেখে জুতা নির্বাচন করলে সাজে আসে ভারসাম্য। অফিস, অনুষ্ঠান বা দৈনন্দিন কাজে ভিন্ন ভিন্ন ধরনের জুতা প্রয়োজন হয়, আর ভুল জুতা পুরো লুক নষ্ট করে দিতে পারে।

চামড়াজাত পণ্য ও জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অরোরার স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন বলেন, “পোশাক নির্বাচনে যত মনোযোগ দেওয়া হয়, জুতায় ততটা কম। অথচ সঠিক জুতা পুরো ‘লুক’কে উন্নত করে।” তার মতে, জুতা শুধু সাজের অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রতিফলন।

দৈনন্দিন ক্যাজুয়াল পোশাকে জিন্স ও টি-শার্টের সঙ্গে ক্যানভাস স্নিকার্স বা লোফার সবচেয়ে মানানসই। যারা একটু পরিপাটি স্মার্ট ক্যাজুয়াল লুক চান, তারা চামড়ার জুতা বা অক্সফোর্ড জুতা বেছে নিতে পারেন। এতে আরাম বজায় থাকে, আবার পোশাকেও আসে পরিপক্বতা।

স্কার্ট বা গাউনের ক্ষেত্রে জুতার ধরন বদলে যায়। স্কার্টের সঙ্গে হাই হিল স্যান্ডেল বা স্টিলেটো অফিস বা পার্টির জন্য মানানসই ও এলিগ্যান্ট লুক দেয়। আর স্বাচ্ছন্দ্যের জন্য ফ্ল্যাট বেলি শু বা সাধারণ স্যান্ডেল ব্যবহার করা যেতে পারে। গাউনের সঙ্গে স্ট্র্যাপ হিল বা ক্লাসিক পাম্প শু উচ্চতা ও আভিজাত্য যোগ করে, আর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলে ব্লক হিল বেশি আরামদায়ক।

অফিসিয়াল পরিবেশে ট্রাউজার ও শার্টের সঙ্গে লোফার বা অক্সফোর্ড জুতা সাজে পূর্ণতা আনে। তবে ক্যাজুয়াল ট্রাউজারের ক্ষেত্রে স্নিকার্স বা কনভার্স বেশি মানানসই, যা তরুণ ও প্রাণবন্ত লুক তৈরি করে।

শর্টস ও টপসের সঙ্গে স্যান্ডেল বা স্নিকার্স সবচেয়ে বেশি ব্যবহার হয়। যারা একটু স্টাইলিশ লুক চান, তারা স্লিপ-অন লোফার বেছে নিতে পারেন, যা সহজে পরা যায় এবং সাজেও আলাদা মাত্রা যোগ করে।

ঐতিহ্যবাহী পোশাকে জুতার নির্বাচন আরও গুরুত্বপূর্ণ। শাড়ির সঙ্গে হালকা স্লিম হিল বা স্ট্র্যাপ স্যান্ডেল এলিগ্যান্ট লুক দেয়, আর দৈনন্দিন ব্যবহারে ফ্ল্যাট স্যান্ডেল বা পাম্প শু মানানসই। লেহেঙ্গার সঙ্গে হাই হিল বা ঐতিহ্যবাহী নাগড়া কিংবা জুতি ব্যবহার করলে সাজে আসে ঐতিহ্য ও আরামের সমন্বয়। সালোয়ার কামিজের সঙ্গে নকশাদার নাগড়া বা হিল স্যান্ডেল বেশ মানানসই।

রংয়ের দিক থেকেও ভারসাম্য রাখা জরুরি। কালো বা বাদামি জুতা প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই সহজে মানিয়ে যায়। তবে রঙিন জুতা পরলে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে নির্বাচন করা ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আরাম, কারণ দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে ফ্ল্যাট বা ব্লক হিল বেশি উপযোগী। আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী জুতা বেছে নিলে সাজ যেমন সুন্দর হয়, তেমনি স্বস্তিও বজায় থাকে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img