Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

শীতে চাদর স্টাইলিং করবেন যেভাবে

শীতের মৌসুম মানেই গরম পোশাকের আধিপত্য। ঠান্ডা থেকে বাঁচতে ভারী জামা-কাপড় গায়ে চাপানো এখন নিত্যদিনের বাস্তবতা। তবে শীতকালীন ফ্যাশনে চাদরের আবেদন বরাবরই আলাদা। প্রতি বছর নতুন নতুন রঙ, নকশা আর থিমে বাজারে আসে চাদর, যা শীতের সাজকে করে তোলে আরও আকর্ষণীয়। অনেকেই অনলাইন শপিংয়ের মাধ্যমে আগেভাগেই সংগ্রহ করে ফেলেন পছন্দের চাদর, যদিও কখনো কখনো তা আলমারিতেই সীমাবদ্ধ থাকে।

একসময় চাদর পরার চল ছিল মূলত শাড়ি কিংবা সালোয়ার কামিজের সঙ্গে। সময়ের সঙ্গে সেই ধারা বদলেছে। এখন জিনস, টপস, টি-শার্ট—সব ধরনের পোশাকের সঙ্গেই চাদর ব্যবহার করছেন তরুণীরা। তবে চাদর স্টাইলিংয়ের ক্ষেত্রে রঙের মিল কিংবা কনট্রাস্টের বিষয়টি মাথায় রাখা জরুরি। কোথায় যাচ্ছেন, কোন ধরনের পোশাক পরছেন এবং নিজে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে বহন করতে পারছেন—এই বিষয়গুলোই ঠিক করে দেয় চাদর কীভাবে পরবেন।

ফ্যাশন ডিজাইনাররা এখন ক্রেতাদের পছন্দ অনুযায়ী নকশাদার ও থিমেটিক চাদর তৈরি করছেন। উল, সিল্ক, তসর, অ্যান্ডি কিংবা সিনথেটিক সুতার চাদর—সব ধরনের কাপড়েই মিলছে বৈচিত্র্য। শাড়ি, কুর্তি, টপস, সিঙ্গেল কামিজ কিংবা সালোয়ার কামিজ—প্রায় সব পোশাকের সঙ্গেই মানানসই চাদর পাওয়া যাচ্ছে। তবে পোশাকভেদে চাদর পরার ধরন ভিন্ন হওয়াই ভালো।

শাড়ির সঙ্গে চাদর পরার ক্ষেত্রে সাধারণত গায়ে জড়িয়ে নেওয়া বা এক কাঁধে ফেলে রাখাই প্রচলিত। একরঙা শাড়ির সঙ্গে ছাপা কিংবা জ্যামিতিক নকশার উজ্জ্বল চাদর মানানসই হয়। এটি বাঙালি নারীর শীতকালীন সাজে এক ধ্রুপদি আবহ তৈরি করে।

লুজ ডেনিম প্যান্টের সঙ্গে চাদর পরাও এখন জনপ্রিয়। ক্রপ টি-শার্ট বা সাধারণ টপসের ওপর গায়ে জড়িয়ে নেওয়া যায় উলের, সিল্কের কিংবা তসর চাদর। গলায় স্কার্ফের মতো পেঁচিয়ে নেওয়া কিংবা পুরো শরীর ঢেকে নেওয়া—দু’ভাবেই ডেনিমের সঙ্গে চাদর মানিয়ে যায়।

কামিজের সঙ্গে একটু স্টাইলিশ লুক পেতে চাদর গলায় ঝুলিয়ে দুই প্রান্তে গিঁট দিয়ে লুপ তৈরি করে নেওয়া যেতে পারে। এরপর সেটিকে দুই বা তিন স্তরে গলায় পেঁচিয়ে নেওয়া হলে লুক হবে পরিপাটি। প্রয়োজনে ব্রোচ ব্যবহার করে চাদর ঠিক রাখা যায়।

এলিগ্যান্ট লুকের জন্য পাতলা চাদর দিয়ে বো স্টাইল বেছে নেওয়া যেতে পারে। আর আউটিংয়ে ঝলমলে দেখাতে উজ্জ্বল রঙ ও প্রিন্টের চাদর দারুণ মানায়। সাদামাটা শার্ট বা টপসের সঙ্গে এমন চাদর পুরো সাজকে বদলে দিতে পারে।

বোহিমিয়ান স্টাইলে চাদর পরতে চাইলে গলায় দুই প্যাঁচ দিয়ে এক পাশ পিনআপ করে অন্য পাশটি ছড়িয়ে রাখা যায়। সালোয়ার কামিজের সঙ্গেও এই স্টাইল বেশ মানানসই।

চাদর পাওয়া যায় প্রায় সব ফ্যাশন হাউসেই। পাশাপাশি অনলাইন পেজ ও জেলা শহরের শপিং মল কিংবা সুপারমার্কেটগুলোতেও মিলবে নানা ধরনের চাদর। অনেক জায়গায় পছন্দ অনুযায়ী চাদর তৈরি করার ব্যবস্থাও রয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img