Monday, August 10, 2026
32.4 C
Dhaka

ভ্রমণে যাওয়ার আগে জানুন ২০২৬ সালের ট্রেন্ড

ভ্রমণ মানেই এখন শুধু নতুন জায়গা দেখা নয়—নিজের শখ, আবেগ ও প্রযুক্তির সঙ্গে অভিজ্ঞতার মেলবন্ধন। ২০২৫ সালে মানুষ ভ্রমণের অভিজ্ঞতাকে গুরুত্ব দিলেও ২০২৬ সালে সেই ধারণা আরও একধাপ এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ছোঁয়া, প্রিয় সিনেমা বা গেমের টান, পরিবারকে সময় দেওয়া—সব মিলিয়ে পর্যটন দুনিয়ায় আসছে নতুন নতুন ট্রেন্ড।

আপনি যদি ঘরোয়া বা আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে ২০২৬ সালের এই ট্রেন্ডগুলো মাথায় রাখলে আপনার ভ্রমণ হবে আরও আধুনিক ও অর্থবহ।

ত্বকের যত্ন আর ভ্রমণের মেলবন্ধন

২০২৬ সালে জনপ্রিয় হচ্ছে ‘গ্লোকেশন’—যেখানে ভ্রমণের পাশাপাশি স্কিনকেয়ার ট্রিটমেন্টের সুযোগ থাকবে। দক্ষিণ কোরিয়ার কে-বিউটি কিংবা প্যারিসের রূপচর্চা সংস্কৃতি তরুণদের টানছে। হোটেল বাছাইয়েও গুরুত্ব পাচ্ছে সার্কাডিয়ান লাইটিং, স্বাস্থ্যকর খাবার ও নিরামিষ ডায়েট। ভ্রমণ শেষে শুধু স্মৃতি নয়, সজীব ত্বক নিয়েও ফিরতে চান পর্যটকেরা।

প্রিয় গল্প আর সিনেমার লোকেশনে ভ্রমণ

প্রিয় সিনেমা, ওয়েব সিরিজ বা বইয়ের দৃশ্য বাস্তবে দেখার প্রবণতা বাড়ছে। একে বলা হচ্ছে ‘সেট-জেটিং’। ‘এমিলি ইন প্যারিস’, ‘গেম অব থ্রোনস’ কিংবা হ্যারি পটার সিরিজের লোকেশন এখন পর্যটকদের পছন্দের তালিকায়। একই সঙ্গে জনপ্রিয় হচ্ছে লিটারারি ট্যুরিজম—লন্ডনের শার্লক হোমসের বেকার স্ট্রিট তার বড় উদাহরণ।

গেমাররাই যখন পর্যটক

ভিডিও গেমপ্রেমীদের জন্য ২০২৬ সাল বিশেষ। ‘গ্যামি-ভ্যাকেশন’ ট্রেন্ডে গেমের ভার্চুয়াল জগত বাস্তবে অনুভব করতে যাচ্ছেন পর্যটকেরা। জাপানের সুশিমা আইল্যান্ড কিংবা নরওয়ের পাহাড় এখন গেমারদের নতুন ভ্রমণ গন্তব্য।

পাহাড়ে নির্জনতাই নতুন বিলাস

সমুদ্রসৈকতের ভিড় ও অতিরিক্ত গরম এড়িয়ে মানুষ এখন পাহাড়ের দিকে ঝুঁকছে। ‘আলপাইন এস্কেপ’ ট্রেন্ডে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মতো পাহাড়ি অঞ্চলে মাউন্টেন ভিউ হোটেলের চাহিদা বাড়ছে। কম পরিচিত, নিরিবিলি পাহাড়ি এলাকাই হচ্ছে নতুন পছন্দ।

তিন প্রজন্মের একসঙ্গে ভ্রমণ

দাদা-দাদি থেকে নাতি-নাতনি—সবাই মিলে ভ্রমণের প্রবণতা বাড়ছে। পরিবারে বন্ধন দৃঢ় করতে ও বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে এ ধরনের ট্রিপ জনপ্রিয় হচ্ছে। দুবাই ও গ্রিসের মতো জায়গা, যেখানে সব বয়সের মানুষের বিনোদনের সুযোগ আছে, সেগুলো থাকছে তালিকার শীর্ষে।

এআই হবে আপনার ব্যক্তিগত ট্যুর প্ল্যানার

২০২৬ সালে ভ্রমণ পরিকল্পনায় সবচেয়ে বড় সহায়ক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বাজেট, পছন্দ ও সময় অনুযায়ী এআই নিজেই সাজিয়ে দেবে ভ্রমণসূচি। তথ্য বলছে, অর্ধেকের বেশি পর্যটক এখন এআইয়ের মাধ্যমে ট্রিপ প্ল্যান করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

শেষ কথা

২০২৬ সালের ভ্রমণ মানে কেবল কোথাও যাওয়া নয়—নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। ত্বকের যত্ন, কল্পনার জগৎ, গেমিং রোমাঞ্চ, প্রকৃতির নির্জনতা কিংবা পরিবারের সঙ্গে সময়—সব মিলিয়ে ভ্রমণ হয়ে উঠছে আরও ব্যক্তিগত ও অর্থবহ।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img