Thursday, October 1, 2026
28.2 C
Dhaka

ঠাণ্ডা-গরম কিছু খেলেই দাঁতে শিরশির অনুভূতি? যে ৫ অভ্যাসে হতে পারে ক্ষতি

বর্তমানে দাঁতের সমস্যা, যেমন সেন্সিটিভিটি, এনামেলের ক্ষয় বা দাঁত ও মাড়ি দুর্বল হয়ে যাওয়া সাধারণ হয়ে উঠেছে। আগে এসব সমস্যা মূলত বয়সের সঙ্গে বৃদ্ধি পেত, এখন তা তরুণ প্রজন্মের মধ্যেও দেখা যায়। মুখের স্বাস্থ্যের প্রতি অবহেলার পাশাপাশি কিছু দৈনন্দিন অভ্যাস দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। চলুন জেনে নিই সেই পাঁচটি অভ্যাস—

ভুল পদ্ধতিতে দাঁত মাজা
অনেকে মনে করেন দাঁত জোরে মাজলে ভালো পরিষ্কার হয়। কিন্তু বাস্তবে এমন ব্রাশ করলে দাঁতের এনামেল ধীরে ধীরে ক্ষয় হয়। দাঁতের এনামেল স্তর একবার নষ্ট হলে পুনরায় তৈরি হয় না। জোরে দাঁত মাজা বা প্রতিদিন মাংসের হাড় চিবানো এনামেলকে ক্ষতিগ্রস্থ করে, ফলে ঠাণ্ডা বা গরম খাবার খেতেই শিরশিরানি অনুভব হয়। নরম ব্রিসেলের টুথব্রাশ ব্যবহার করাই ভালো।

অতিরিক্ত এসিড ও চিনি যুক্ত খাদ্য গ্রহণ
সোডা, এনার্জি ড্রিংক, লেবুর রস, ফলের রস, চা–কফি ও মিষ্টিজাতীয় খাবার অতিরিক্ত খেলে দাঁতের এনামেল দুর্বল হয়। এই ধরনের খাদ্য মুখে এসিডিক পরিবেশ তৈরি করে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে এবং এনামেল ধীরে ধীরে ক্ষয় করে। এমন পানীয় খাওয়ার পর মুখ ধুয়ে নেওয়া বা স্ট্র ব্যবহার করা ভালো।

পর্যাপ্ত পানি পান না করা
প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করলে লালা উৎপাদন কমে যায়। লালা মুখের প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে, এসিড কমায় ও এনামেলকে শক্তিশালী রাখে। ডিহাইড্রেশনের ফলে মুখে এসিডের পরিমাণ বেড়ে যায়, এনামেল দুর্বল হয়। তাই দাঁতের স্বাস্থ্যের জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি।

ঘরোয়া হোয়াইটনিং ট্রিকস
সাদা দাঁতের জন্য অনেকেই বাড়িতে লেবু, বেকিং সোডা বা অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করেন। যদিও দাঁত সাময়িকভাবে উজ্জ্বল মনে হয়, এসব অ্যাব্রেসিভ বা এসিডিক। ফলে এনামেল দ্রুত ক্ষয় হয় এবং দাঁত আরও সংবেদনশীল হয়। হালকা ফ্লুরাইডযুক্ত পেস্ট বা পেশাদার হোয়াইটনিং চিকিৎসার পরামর্শ নেওয়াই ভালো।

সাধারণ টুথপেস্ট যথেষ্ট নয়
অনেক টুথপেস্ট শুধু মুখের দুর্গন্ধ দূর করা বা দাঁতের সাদা ভাব বজায় রাখার কথা বলে। তবে দাঁতের এনামেল রক্ষার কথা এগুলো বিবেচনা করে না। তাই সাধারণ টুথপেস্টের পরিবর্তে এনামেল-প্রোটেকটিং টুথপেস্ট ব্যবহার করা উচিত।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img