Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

শীতকালে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে প্রয়োজন সচেতনতা

শীতের মৌসুমে নারীদের শরীরে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটে। দিনের আলো কমে যাওয়া, রাত দীর্ঘ হওয়া এবং দৈনন্দিন রুটিনে পরিবর্তনের কারণে এই সময় শরীর ও মনের ওপর আলাদা প্রভাব পড়ে। শুধু এনার্জি কমে যাওয়া বা মেজাজের পরিবর্তন নয়, শীতের প্রভাব পড়ে হরমোনের ভারসাম্য, ঋতুস্রাবচক্র এবং সার্বিক প্রজনন স্বাস্থ্যের ওপরও।

শীতকালে সূর্যের আলো কম পাওয়ার ফলে শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোন ঘুম নিয়ন্ত্রণে সহায়তা করলেও এর প্রভাবে অনেক নারীর এনার্জি কমে যায়, মনমরা ভাব দেখা দেয় এবং মেটাবলিজম ধীর হয়ে পড়ে। এর প্রভাব সরাসরি দৈনন্দিন কর্মক্ষমতার ওপরও পড়ে।

এই সময় অনেক নারীর মাসিক চক্রে পরিবর্তন, রাগ বা খিটখিটে মেজাজ, অস্বাভাবিক খাবারের ইচ্ছা কিংবা বেশি রক্তপাতের মতো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে যাদের পিসিওএস বা থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে শীতকালে এসব উপসর্গ আরও তীব্র হতে পারে।

শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতার দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি। এই মৌসুমে সর্দি-কাশি ও ভাইরাল সংক্রমণ সহজেই হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে শরীরে প্রদাহ বাড়ে, যা হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। এর ফলে ইউরিন ইনফেকশন, পেলভিক অস্বস্তি বা পুরোনো গাইনোকোলজিক সমস্যাগুলো আবার ফিরে আসতে পারে।

খাদ্যাভ্যাসেও শীতকালে বাড়তি সতর্কতা প্রয়োজন। ঠান্ডা বাড়লেই ভারী ও বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবারের প্রতি ঝোঁক বাড়ে। কিন্তু অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার পিএমএস, ফোলাভাব এবং ক্লান্তি আরও বাড়িয়ে দিতে পারে। শীতকালে মৌসুমি ফল, শাক-সবজি, পর্যাপ্ত প্রোটিন, ভালো ফ্যাট ও হালকা মসলাযুক্ত খাবার হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এ ছাড়া সূর্যের আলো কম পাওয়ার কারণে অনেক নারীর শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। ভিটামিন ডি-এর অভাব হরমোন, ওজন নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে নিয়মিত হাঁটা, হালকা শরীরচর্চা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট নেওয়া গুরুত্বপূর্ণ।

শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া দরকার। শীতকালে ‘ফিল গুড’ হরমোন সেরোটোনিনের নিঃসরণ কমে যেতে পারে, ফলে মন খারাপ, অবসাদ বা বিরক্তিভাব তৈরি হয়। অতিরিক্ত মানসিক চাপ ওভুলেশন ও মাসিক চক্রেও প্রভাব ফেলতে পারে। তাই পর্যাপ্ত ঘুম, রোদে বসা, মানসিক বিশ্রাম এবং নিজের জন্য সময় বের করা শীতকালীন সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img