Monday, June 8, 2026
29.6 C
Dhaka

শীতে যেভাবে তেল দিলে চুল পড়া কমতে পারে

শীতের সময়ে চুল ও ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি হয়ে পড়ে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়, ধুলাবালি ও দূষণের প্রভাবও তুলনামূলকভাবে বেশি থাকে। এর সরাসরি প্রভাব পড়ে স্ক্যাল্প ও চুলের ওপর। প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে স্ক্যাল্প ও চুল হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক, ফলে চুল পড়ার সমস্যাও বেড়ে যায়।

শীতকালে স্ক্যাল্প বেশি শুষ্ক হয়ে গেলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। এর ফলে অল্প টানেই চুল উঠে আসতে পারে। তাই এই সময়ে নিয়মিত ও সঠিক উপায়ে চুলের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন।

চিকিৎসকদের মতে, সব সময়ই সহজ ও নিয়মিত বিউটি রুটিন অনুসরণ করা উচিত। অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহারে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে এবং একটি সঠিক হেয়ার কেয়ার রুটিনও বজায় থাকে না। শীতকালে তাই নির্দিষ্ট নিয়ম মেনে চুলের যত্ন নিলে ভালো ফল পাওয়া যায়।

শীতে চুল পড়া কমাতে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন তেল মালিশ করা জরুরি। আমন্ড অয়েল বা নারকেল তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। নারকেল তেল একটি পাত্রে নিয়ে হালকা গরম করে স্ক্যাল্প ও চুলে লাগাতে পারেন। তেল লাগানোর সময় স্ক্যাল্পে ভালো করে মালিশ করতে হবে। তবে অতিরিক্ত তেল ব্যবহার করলে বেশি উপকার হবে—এমন ধারণা ঠিক নয়। পরিমিত তেল নিয়ে স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন।

তেল লাগানোর পর এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। তেল মেখে সারা রাত রেখে দেওয়া উচিত নয়, এতে উল্টো চুলের ক্ষতি হতে পারে।

শীতকালে অনেকেই প্রতিদিন চুল ভেজাতে চান না। কিন্তু দিনের পর দিন শ্যাম্পু না করলে স্ক্যাল্প অপরিষ্কার হয়ে যায়, যা চুল পড়ার সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। তাই সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার রাখা প্রয়োজন। পরিমাণমতো শ্যাম্পু নিয়ে প্রথমে স্ক্যাল্পে ভালো করে ঘষে নিন, এরপর চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন।

অতিরিক্ত হেয়ার টুল ব্যবহারে চুলের ক্ষতি হয়। ঠাণ্ডার কারণে অনেকেই শ্যাম্পুর পর সঙ্গে সঙ্গে চুল শুকিয়ে নেন। তবে নিয়মিত ব্লো ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো। শীতে চুল এমনিতেই রুক্ষ থাকে, এর ওপর অতিরিক্ত তাপ প্রয়োগ করলে ডগা ফাটা ও চুল পড়ার সমস্যা বাড়তে পারে। স্ট্রেটনিং করার আগে হিট প্রোটেকশন সিরাম ব্যবহার করা উচিত।

নিয়মিত তেল ও শ্যাম্পুর পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন প্রোটিন হেয়ার প্যাক ব্যবহার করা প্রয়োজন। ঘরোয়া হেয়ার প্যাক এ ক্ষেত্রে বেশ কার্যকর। হেনা পাউডারের সঙ্গে টক দই মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে সপ্তাহে একদিন ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া টক দই ও ডিম দিয়েও হেয়ার প্যাক তৈরি করা যায়। এই প্যাক স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নেওয়া কি সুন্নতের অন্তর্ভুক্ত?

ইসলাম মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারস্পরিক আচরণের জন্য সুস্পষ্ট...

খিলগাঁওয়ের ডাবের আইসক্রিমে মুগ্ধ ভোজনরসিকেরা

একটি বিশেষ ডেজার্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘দিলওয়ালে’...

এআই ঝুঁকি মোকাবিলায় দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুদমুক্ত ঋণের গুরুত্ব ও কল্যাণকর দিক তুলে ধরেছে ইসলাম

বর্তমান সময়ে সুদমুক্ত ঋণ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে...

আন্তর্জাতিক কণাপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর সাফল্য, গন্তব্য জার্মানি

কণাপদার্থবিজ্ঞানের মতো জটিল বিষয়ে গবেষণা করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য...

ঈদের পর বহনযোগ্য হার্ডডিস্কের দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল অন্যান্য প্রযুক্তিপণ্যের বাজার

ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারগুলো পুনরায় চালু...

বায়তুল মাল থেকে ডিজিটাল ব্যাংকিং, আধুনিক আর্থিক ব্যবস্থার শিকড় খুঁজে পাওয়া যায় বাগদাদে

ব্যবস্থাপনায় তাদের অবদান তুলনামূলকভাবে কম আলোচিত। ইতিহাসবিদদের মতে, আধুনিক...

বিমান ও পর্যটন খাতে নীতিগত সংস্কারের প্রত্যাশা বাজেটকে ঘিরে

বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে দেশের বিমান...

১৮ বছর পার হলেই কেন রক্তচাপ পরীক্ষা জরুরি

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে চিকিৎসাবিজ্ঞানে ‘নীরব ঘাতক’ বলা হয়।...

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে...

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া...

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে...
spot_img

আরও পড়ুন

‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নেওয়া কি সুন্নতের অন্তর্ভুক্ত?

ইসলাম মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারস্পরিক আচরণের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। দেখা-সাক্ষাতের সময় সালাম বিনিময় যেমন গুরুত্বপূর্ণ আমল, তেমনি বিদায়ের সময়ও ইসলামে নির্দিষ্ট...

খিলগাঁওয়ের ডাবের আইসক্রিমে মুগ্ধ ভোজনরসিকেরা

একটি বিশেষ ডেজার্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘দিলওয়ালে’ নামের ডাবের আইসক্রিম খেতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভোজনরসিকেরা ভিড় করছেন ‘আইস পান্ডা’ ক্যাফেতে। থাইল্যান্ডের জনপ্রিয়...

এআই ঝুঁকি মোকাবিলায় দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে। এই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, তেমনি এর অপব্যবহারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে...

সুদমুক্ত ঋণের গুরুত্ব ও কল্যাণকর দিক তুলে ধরেছে ইসলাম

বর্তমান সময়ে সুদমুক্ত ঋণ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে উঠেছে। ইসলামি অর্থব্যবস্থায় এমন ঋণকে ‘কর্জে হাসানা’ বলা হয়, যা মহান আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব...
spot_img