Friday, June 26, 2026
28.1 C
Dhaka

শীতে সোয়েটার ভালো রাখতে মানতে হবে যে নিয়ম

শীতের মৌসুম এলেই আলমারি থেকে বের হয় সোয়েটার, মাফলার, টুপি ও উলের জ্যাকেট। দিনের বেলায় অনেক সময় হালকা সোয়েটশার্টই যথেষ্ট হলেও সকালের ঠান্ডা বা রাতের শীতে উলের পোশাক নিয়মিত ব্যবহার করতে হয়। তবে ঠিকমতো যত্ন না নিলে সোয়েটারে রোঁয়া ওঠা, কাপড় পাতলা হয়ে যাওয়া কিংবা রং ফিকে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই উলের পোশাক দীর্ঘদিন ভালো রাখতে ব্যবহার করার পাশাপাশি সঠিক পরিচর্যাও জরুরি।

উলের পোশাক ঘন ঘন ধোয়া উচিত নয়। বারবার ধোয়ার ফলে উলের স্বাভাবিক তন্তু দুর্বল হয়ে যায় এবং পোশাকের আকার নষ্ট হতে পারে। সাধারণত টানা ৫–৬ দিন ব্যবহারের পর গন্ধ এলে ধোয়া যেতে পারে। এ ক্ষেত্রে শ্যাম্পু বা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করা ভালো। ঠান্ডা পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সোয়েটার ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর খুব হালকাভাবে চিপে পানি ঝরিয়ে নিন। মাসে ৭–১০ দিন অন্তর এভাবে ধুলেই যথেষ্ট।

পাতলা সোয়েটার চাইলে সপ্তাহে একবার ধোয়া যেতে পারে। তবে মোটা উলের সোয়েটার, জ্যাকেট, শাল বা কম্বল পুরোপুরি ধোয়া সব সময় সম্ভব বা নিরাপদ নয়। ভালো মানের কোট বা ভারী সোয়েটার মাসে একবার অথবা শীত শেষে ড্রাই ক্লিনিং করানোই সবচেয়ে ভালো। যদি কোথাও দাগ পড়ে, তাহলে পুরো পোশাক না ধুয়ে স্পট ক্লিনিং করুন। দাগের জায়গায় সামান্য মাইল্ড ডিটারজেন্ট লাগিয়ে আলতোভাবে ঘষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে।

উলের পোশাক ধোয়ার ফাঁকে ফাঁকে বাতাস ও হালকা রোদে দেওয়া প্রয়োজন। তবে সরাসরি তেজি রোদে রাখবেন না, এতে রং নষ্ট হয়ে যেতে পারে। ৩–৪ দিন অন্তর হালকা রোদে বা খোলা বাতাসে রাখলে দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে ভাব দূর হয়। উলের পোশাক কখনো ঝুলিয়ে রাখবেন না, এতে নিজের ওজনে কাপড় লম্বা হয়ে যেতে পারে। ভাঁজ করে আলমারিতে রাখাই সবচেয়ে ভালো, এতে পোশাকের গঠন ও মান দীর্ঘদিন অটুট থাকে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...
spot_img

আরও পড়ুন

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা আছে। তবু অনেক সময় দেখা যায়, কাজের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার পরও শুরু করা...

মৃত্যুঝুঁকির গ্রহাণু ঠেকাতে বিজ্ঞানীদের পরিকল্পনা কতটা কার্যকর

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরদের আধিপত্য। সেই ঘটনার পর থেকেই বিজ্ঞানীদের অন্যতম বড়...
spot_img