Sunday, August 2, 2026
27.5 C
Dhaka
No menu items!

চাকরি ছাড়ার আগে যে ১২ প্রশ্ন অবশ্যই ভাববেন

‘নাহ, চাকরিটা ছেড়েই দেব!’—এমন ভাবনা কি বারবার মাথায় ঘুরছে? কাজের চাপ, অসন্তুষ্টি, টক্সিক পরিবেশ বা বেতন–পদোন্নতি নিয়ে হতাশা—সব মিলিয়ে অনেকেই চাকরি ছাড়ার কথা ভাবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা দরকার। এতে হয়তো বুঝতে পারবেন, সত্যিই চাকরি ছাড়ার সময় এসেছে কি না।

১. থেকে যাওয়ার কথা কি ভেবেছি?
যদি মনে হয় কাজের পরিবেশ আপনার আত্মসম্মান বা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, তবে ছেড়ে দেওয়াই শ্রেয়। তবে সমস্যা কোথায়—তা স্পষ্টভাবে নির্ধারণ করুন। কাজের চাপ, সহকর্মী, বেতন, বা প্রতিষ্ঠানের সংস্কৃতি—সবকিছু বিবেচনায় নিন।

২. আমি এখানে কীভাবে পৌঁছালাম?
এই চাকরিতে কেন এসেছিলেন এবং এর মাধ্যমে কী অর্জন করেছেন—তা ভাবুন। অতীতের সিদ্ধান্ত বিশ্লেষণ করলে বর্তমান পরিস্থিতি পরিষ্কার হবে এবং ভবিষ্যতের পরিকল্পনা সহজ হবে।

৩. কত দিন ধরে চাকরি ছাড়ার কথা ভাবছি?
যদি বহুদিন ধরে এই চিন্তা মাথায় থাকে, তবে হয়তো সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তবে বার্নআউটের আশঙ্কা থাকলে আগে কিছুদিন বিশ্রাম নিন বা ছুটি নিন।

৪. আমি আসলে কী করতে চাই?
আপনার জীবনের লক্ষ্য কী? শুধু বর্তমান চাকরি নয়, নিজের মূল্যবোধ, প্যাশন ও ভবিষ্যতের দিকও বিবেচনা করুন।

৫. বন্ধু ও পরিবারের সদস্যরা কী বলছে?
চাকরি ছাড়ার আগে কাছের মানুষদের পরামর্শ নিন। তারা হয়তো এমন কিছু দেখাতে পারবেন, যা আপনি দেখছেন না।

৬. চাকরি ছাড়লে আমি কী হারাব?
চাকরি ছাড়লে স্থিতিশীলতা, বন্ধুত্ব বা নিয়মিত আয়ের নিশ্চয়তা হারাতে পারেন। তাই ত্যাগের দিকটাও ভাবুন।

৭. বসের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা কি করেছি?
অনেক সময় সামান্য আলোচনা বা নতুন দায়িত্ব পেলে কাজের প্রতি আগ্রহ ফেরে। তাই ছাড়ার আগে আলোচনায় বসুন।

৮. চাকরি, নাকি বসকে ছাড়তে চাই?
সমস্যা যদি শুধু বস বা নির্দিষ্ট সহকর্মীর সঙ্গে হয়, তাহলে HR বিভাগের সাহায্য নিন। টক্সিক বসের কারণেই যেন ভালো চাকরি না ছাড়েন।

৯. আমার প্রত্যাশাগুলো কি বাস্তবসম্মত?
চাকরির জগতে ১০০% সন্তুষ্টি পাওয়া কঠিন। তাই আপনার প্রত্যাশা যেন বাস্তবতার সঙ্গে মেলে, তা নিশ্চিত করুন।

১০. আমি কি সত্যিই চাকরি ছাড়ার সামর্থ্য রাখি?
অন্য চাকরি খুঁজতে গেলে ৩–৬ মাসের খরচের জন্য সঞ্চয় রাখা উচিত। ফ্রিল্যান্স বা ব্যবসা শুরু করলে অন্তত এক বছরের সঞ্চয় জরুরি।

১১. এখন কি চাকরি ছাড়ার সঠিক সময়?
চাকরির বাজার কেমন, বিকল্প সুযোগ কতটা—সব বিবেচনা করুন। হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে পরিকল্পনা করে পদক্ষেপ নিন।

১২. কেন সিদ্ধান্ত নিতে পারছি না?
সব কিছু ঠিক হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবেন না। একসময় সিদ্ধান্ত নিতেই হবে। নিজের প্রতি আস্থা রাখুন এবং নির্দিষ্ট একটি তারিখ ঠিক করুন সিদ্ধান্তের জন্য।

সূত্র: গার্ডিয়ান

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img