Wednesday, September 2, 2026
29 C
Dhaka

জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?

বিশ্বজুড়ে যখন কম বয়সেই নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে, তখন জাপানের ওকিনাওয়া দ্বীপের বাসিন্দারা সুস্থভাবে দীর্ঘ জীবন অতিবাহিত করে যাচ্ছেন। শুধু দীর্ঘায়ু নয়, তাদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ত্বক, ঝলমলে চুল ও ছিপছিপে গড়ন নিয়ে গোটা বিশ্বেই তাদের জীবনযাত্রা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওকিনাওয়া দ্বীপের শতায়ু মানুষের জীবনের পেছনে রয়েছে কিছু বিশেষ জাপানি জীবনদর্শন। যেমন:

১. ইকিগাই (Ikigai)

‘ইকিগাই’ শব্দটির অর্থ — ‘বেঁচে থাকার উদ্দেশ্য’। এটি এমন এক দর্শন যা মানুষকে নিজের জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে এবং মানসিক প্রশান্তি দেয়। ওকিনাওয়ার শতায়ুবৃদ্ধদের দৈনন্দিন জীবনে এই দর্শনের প্রভাব স্পষ্ট। কেউ বাগান করেন, কেউ ছবি আঁকেন বা বন্ধুদের সঙ্গে সময় কাটান—প্রতিটি কাজের পেছনে থাকে জীবনের আনন্দ।

২. কাইজেন (Kaizen)

‘কাইজেন’ মানে—ভালোর জন্য ধাপে ধাপে পরিবর্তন। এই দর্শন অনুযায়ী, নিয়মিত ছোট ছোট উন্নতির চেষ্টাই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে। কর্মক্ষেত্রে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সমন্বয় বাড়িয়ে উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা বৃদ্ধি সম্ভব বলে মনে করেন জাপানিরা।

৩. হারা হাচি বু (Hara Hachi Bu)

এই পদ্ধতিতে খাওয়া হয় পেটের ৮০ শতাংশ পর্যন্ত। অর্থাৎ সম্পূর্ণ পরিপূর্ণ না হয়ে খাওয়া বন্ধ করে দেওয়া হয়, যাতে হজমশক্তি ঠিক থাকে এবং শরীর সুস্থ থাকে। ধীরে ধীরে খাওয়ার ফলে মস্তিষ্ক সময়মতো বার্তা পায় এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা সম্ভব হয়।

জাপানিদের দীর্ঘায়ুর পেছনে শুধুই চিকিৎসা নয়, বরং জীবনযাপন, খাওয়াদাওয়া, ও চিন্তাভাবনার গভীর প্রভাব রয়েছে। এই দর্শনগুলো অনুসরণ করলে, যে কোনো দেশের মানুষও দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার, গবেষণা প্রতিবেদন ও স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক প্রকাশনা।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img