Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

বইমেলার আসছে রাফিউজ্জামান সিফাতের বই মনোপাখি

রাফিউজ্জামান সিফাত পেশায় প্রকৌশলী হলেও তার নেশায় শুধু লেখালেখি। পাঁচ বছর যাবত প্রদায়ক হিসেবে আছেন বাংলাদেশ প্রতিদিনে। নিয়মিতই লিখতেন ফেইসবুকে, তারপর ২০১৬ সালে প্রকাশ করলেন নিজের লেখা প্রথম বই “সে আমার গোপন”। এবার বই মেলায় আদী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে তার লেখা বই মনোপাখি। বইটির প্রচ্ছদ করেছে রাজীব দও। মনোপাখি নিয়ে কথোপকথন হয় তার সাথে………..

সীমান্ত: মনোপাখি উপন্যাসটি কি নিয়ে লেখা?
রাফিউজ্জামান সিফাত: একটি কিশোরী মেয়ের জীবনের নতুন মোড়, এক যুবকের বৈচিত্রময় শৈশবের মাঝে দিয়ে বেড়ে উঠা, রুপালী সিনে জগতের চালচিত্রের পাশাপাশি নারী ও পুরুষের নিজস্ব ভুবনের পূর্ণবৃত্তের সমষ্টিগত শব্দকল্প মনোপাখি উপন্যাস। বহুমাত্রিক অন্তঃশীল জীবনকে উপন্যাসের চরিত্রগুলোর মাধ্যমে প্রকাশের চেষ্টা করা হয়েছে। আমাদের চারপাশের আপন প্রাণের কথা উপন্যাসের চরিত্রগুলোর মধ্য দিয়ে পাঠক অনুভব করতে পারবে। এক কথায় যদি বলি, মনোপাখি একটি বিষণ্ণময় ভালোবাসার উপন্যাস।

সীমান্ত: এখন পর্যন্ত আপনার কি কি বই প্রকাশিত হয়েছে?
রাফিউজ্জামন সিফাত: সে আমার গোপন(গল্পগ্রন্থ,২০১৬), সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন(উপন্যাস,২০১৭), পদ্ম বলে এসো(উপন্যাস,২০১৮), মনোপাখি(উপন্যাস,২০১৯)

সীমান্ত: লেখালেখিতে আসা শুরু হয় যেভাবে?
রাফিউজ্জামান সিফাত: জীবনের কোন না কোন পর্যায়ে আমরা সবাই ছড়া কবিতা লেখার চেষ্টা করেছি, আমিও তাই। ক্লাশ টু’তে পড়াকালীন সময়ে টিফিনের টাকা পয়সা জমিয়ে সবুজ রঙের ছোট্ট একটা নোটবুক কিনেছিলাম। আমার পকেটেই থাকত, সেখানে ছড়াটরা লিখতাম আর কি। প্রথম আলো’তে ছোটদের জন্য একটা গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করেছিল, ঐতিহ্য গোল্লাছুট গল্প লেখা প্রতিযোগিতা। সেখানে আমি একটা গল্প দিয়েছিলাম। বহুত ঝামেলা করে ময়মনসিংহ থেকে কুরিয়ার করে গল্পটি পাঠিয়েছিলাম, এবং ভুলে গিয়েছিলাম। মাস দুয়েক পর একটা চিঠি আসে আমার মায়ের অফিসের ঠিকানায়। আমার গল্পটি বাছাই হয় এবং ঢাকায় আমন্ত্রণ জানানো হয়। আমার মা খুব খুশি হয়েছিলেন, অফিসের সবাইকে তিনি চিঠি পড়ে শুনিয়েছিলেন। আমি তো মহা উত্তেজিত। মনে হয়েছিল আমি কিছু একটা করে ফেলেছি, আমার লেখা গল্প আমাকে ঢাকা নিয়ে এসেছে! ঢাকা শহরে আসাটা তখন আমার কাছে বিশাল কিছু ছিল!

আমার সবকিছু ময়মনসিংহে, ঢাকায় আসা হত না, সেই গল্প লেখা প্রতিযোগিতা আমাকে ঢাকায় নিয়ে এসেছিল। গল্প লিখার পথটাও বোধহয় এভাবেই তৈরি হয়। পরবর্তীতে কলেজে পড়ার সময়ে মৌচাকে ঢিল (অনেকে যায়যায়দিন নামেও চিনে) হাতে পেলাম। ঐ ম্যাগাজিন আবার বড়রা পড়তে দিত না। আর বড়রা যা না করবে সেটাতেই তো আমাদের অসীম আগ্রহ, তাই না? লুকিয়ে পড়লাম। দেখলাম, প্রেম ভালোবাসার গল্পই বেশী। অধিকাংশ গল্পগুলো পাঠকের নিজস্ব অভিজ্ঞতা। আমার মনে হল আমিও লিখতে পারব। যা ভাবা তাই কাজ। বানিয়ে বানিয়ে একটা প্রেমের অভিজ্ঞতা লিখে পাঠিয়ে দিলাম। আমাকে অবাক করে দিয়ে আমার বানানো প্রেমের অভিজ্ঞতা তারা ভালোবাসা দিবসের বিশেষ সংখ্যায় ছাপিয়ে দিল। তখন ফেসবুক ছিল না, আমার এখনও মনে আছে, সেই উচ্চ মূল্যের মোবাইল কলরেটের যুগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি প্রতিদিন একের পর এক ফোন পেতাম, শুধু মাত্র গল্পের খাতিরে। পাঠকের যে ভালোবাসা আমি পেয়েছি, পরবর্তীতে সেটাই হয়তো আমাকে আরও লিখতে উৎসাহী করেছে, আমি কৃতজ্ঞ।

সীমান্ত: লেখক হিসেবে রাজিউজ্জামান সিফাত নিজেকে একদিন কোথায় দেখতে চায়?
রাফিউজ্জামান সিফাত: একদিন না, সারাটা জীবন আমি নিজেকে একজন লেখক হিসেবেই দেখতে চাই। লিখতে ভালো লাগে। এর চেয়ে শান্তি আর তো কোথাও পাই না। আমার একটাই চাওয়া, লিখার তাগিদটা যেন থেমে না যায়।

সাক্ষাৎকার নিয়েছে: গোলাম মোর্শেদ সীমান্ত

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img