Sunday, August 30, 2026
30 C
Dhaka

আমাদের জে এস সি

জুবায়ের খান

জে এস সি নিয়ে কিছু কথা বলবো। জানিনা সবাই কি হিসেবে নিবে তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি। জে এস সি আসলে কিছুই না। এই পরীক্ষার ফলাফলকে এতোটা সিরিয়াস হিসেবে নেয়ার কিছুই নেই।
শিক্ষার্থীরা সাধারণত দুটি কারণে এই পরীক্ষাকে সিরিয়াস হিসেবে নিচ্ছে। এক হলো সে পরীক্ষাকে স্বেচ্ছায় সিরিয়াস হিসেবে নিচ্ছে অথবা অভিভাবক কিংবা প্রতিবেশির প্রভাব।
আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি। আমি সবে একাদশে পড়ছি। হ্যা খুব বেশি বড় হইনি তবে অষ্টম শ্রেনি অতিক্রম করেছি প্রায় তিন বছর হয়ে গেছে । একদা আমি ক্লাস টিটারের কাছে গিয়েছি এবং জিজ্ঞাসা করেছি,
স্যার জে এস সি’র সার্টিফিকেট টি পাইনি।
স্যার হাসতে হাসতে আমাকে অপ্রত্যাশিত এক উত্তর দিলেন।
তিনি বললেন,
জে এস সি সার্টিফিকেট দিয়ে কি ঝালমুড়ি খাবি?
এমন কি এখন পর্যন্ত আমি জে এস সি সার্টিফিকেটের দেখা পাইনি অর্থাৎ আমার প্রয়োজন হয়নি।
ভবিষ্যতে প্রয়োজন হবে কি?
ভবিষ্যতেও প্রয়োজন হবে বলে মনে হয়না, কেননা ভবিষ্যতে প্রধান দুটি বোর্ড পরীক্ষার ফলাফল অর্থাৎ এস এস সি ও এইচ এস সি পরীক্ষার ফলাফল ভুমিকা রাখে বলেই সবসময় দেখে এসেছি।
তাই বলা যায়, তোমাদের জীবন সবে শুরু। অর্থাৎ নবম শ্রেনী থেকেই শুরু তোমাদের জীবন। পড়ালেখা কে সিরিয়াস নেয়ার উপযুক্ত সময় এটাই। তাই অন্যথায় এই পরীক্ষার ফলাফলকে সিরিয়াস নেয়ার প্রয়োজন নেই। এই ফলাফল ভালো হলে তা তোমার আত্মবিশ্বাস কে বাড়াবে আর যদি ফলাফল খারাপ হয়ে থাকে তাহলে তা তোমাকে নতুন উদ্যমে পড়ালেখা করার উৎসাহ জোগাবে।
কিন্তু আমাদের সমাজে পরীক্ষার্থীরা ফলাফল কে যতটা না সিরিয়াস হিসেবে গ্রহন করছে তারচেয়ে বেশি গ্রহন করছে অভিভাবকেরা। অভিভাবকেরা যেমন তাদের সন্তানদের প্রভাবিত করছে ঠিক তেমনি তারাও প্রতিবেশি থেকে প্রভাবিত হচ্ছে যা শিক্ষার্থীদের জন্য মোটেও ইতিবাচক নয়।
দেখা যায়, পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই প্রতিবেশিরা অস্থির হয়ে যাচ্ছে । একের পর এক ফোনে কল করে বলছে , ভাই/ভাবি আপনার ছেলের রেজাল্ট কি?
আর তাঁদের এই জিজ্ঞাসা অভিভাবকদেরও ভয়ানক ভাবে প্রভাবিত করছে । তারা চিন্তিত থাকে, যদি তার সন্তান এ+ না পায় তাহলে প্রতিবেশিদের মুখ দেখাবে কি করে?
অন্যদিকে সন্তানের উপর তখন চলতে থাকে মাত্রাতিরিক্ত মানসিক চাপ যা এই বয়সে তার ধারন করা শরীরের জন্য মারাত্মক ক্ষতি।
প্রতিবেশিরাও তো কোনো না কোনো সন্তানের অভিভাবক। তাদের উদ্দেশ্যে বলা মানে প্রতিটি অভিভাবকদের উদ্দেশ্যে বলা। আপনারা এই ফলাফল কে সিরিয়াস হিসেবে গ্রহন করবেন না। যদি সন্তান ফলাফল ভালো করে তাহলে তাঁকে উৎসাহ দিন ভবিষ্যতে আরো ভালো কিছু করার । আর খারাপ করে থাকলে হতাশ হবেন না । যদি আপনি হতাশ হন তাহলে তা আপনার সন্তানের মাঝে নেতিবাচক প্রভাব পড়বে। তাই খারাপ করা স্বত্যেও তাঁকে উৎসাহ দিন যেন ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে । কেননা জীবন তো সবেই শুরু। আর জি পি এ পাঁচের পিছনে না ঘুরাঘুরি করে সন্তান স্বশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। তাহলে আমাদের দেশ হবে সুন্দর। শিক্ষার মান যেমন বাড়বে ঠিক তেমনই আপনার সন্তান বিশ্বের সামনে দেশকে মাথা উঁচু করে তুলে ধরতে পারবে।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img