Sunday, July 19, 2026
26 C
Dhaka
No menu items!

পটুয়া কামরুল হাসানের জন্মদিন আজ

– সাবা সিদ্দিকা সুপ্ত

ক্যানভাসের জাদুকর, তুলির এক আঁচড়েই যিনি ফুটিয়ে তুলতেন বাঙলা মায়ের জীবন্ত অবয়ব, অর্ধগলিত লাশ, শিশুর অস্ফুট আর্তনাদ; চিত্রশিল্পী কামরুল হাসানের জন্মদিবস আজ। তিনি ১৯২১ সালের দোসরা ডিসেম্বর ব্রিটিশ শাসিত ভারতের কোলকাতায় জন্মগ্রহণ করেন।
কলকাতা মাদ্রাসায় তাঁর আঁকা একটি পাখির ছবি প্রকাশিত হবার পর তাঁর চিত্রোৎসাহ আরো বৃদ্ধি পায়। এরপরই বাবার সিদ্ধান্তে কলকাতা আর্ট কলেজে ভর্তি হন। চিত্রজগতে কামরুন হাসানের অণুপ্রবেশ ওপাড় বাঙলার থেকে এপাড় বাঙলায় ব্যাপক বিপ্লব এনেছে। তিনি কলকাতা মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৭ সালে স্নাতক পাশ করেন। এর পরবর্তী সময়ের পুরোটাই তিনি তাঁর চিত্রশিল্প চর্চায় ব্যয় করেন। ১৯৪৮ এর ভারত বিভাগের পর তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীনের সান্নিধ্যে থেকে একত্রে ‘ঢাকা চারু ও কারুকলা অনুষদ’ প্রতিষ্ঠা করেন যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের অন্তর্গত। পাকিস্তান বিরোধী আন্দোলনের সময় তিনি তার কাগজ ও তুলি হাতে নিয়েই প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তোলেন। তিনি মূলত তেল রঙের মাধ্যমে তাঁর আঁকার ভাবমূর্তি ফুটিয়ে তুলতেন।
চিত্রশিল্পে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘পটুয়া কামরুল’ উপাধি দেওয়া হয়। এছাড়াও তিনি “প্রেসিডেন্ট’স স্বর্ণপদক” (১৯৬৫), “স্বাধীনতা পদক” (১৯৭৯), “বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা” (১৯৮৪), “বাংলা একাডেমী পদক” (১৯৮৫)- সহ ছোটবড় নানা উপাধি আর সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর “চিত্র’৭৪” শীর্ষক সিরিজটি তৎকালীন রাজনৈতিক জাঁতাকলে আটকে যাওয়া সাধারণ মানুষদের আত্মত্যাগের প্রবণতার ভয়াবহ জীবন্ত দৃশ্য প্রদর্শন করে। ২১ শে ফেব্রুয়ারি বইমেলায় পাঠক সমাবেশে বসে তিনি রাজাকারের একটি কার্টুন চিত্র এঁকে পোস্টার রূপে দেওয়ালে দেওয়ালে সেঁটে দেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী সারা ফেলে।
‘জাতীয় কবি উৎসবে’ তিনি তাঁর শেষ চিত্র ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’ আঁকেন। সেখানে।স্বরচিত কবিতা আবৃতির সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ভোগার পর তিনি ১৯৮৮ সালের দোসরা ফেব্রুআরি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাঁকে সসম্মানে সমাধিস্থ করা হয়।
কামরুল হাসানের অসামান্য অবদানের মাধ্যমেই বাংলাদেশের চিত্রশিল্প নিজেকে বিশ্বদরবারে একটি গৌরবমণ্ডিত আসনে স্থান দিতে পেরেছে। শুভ হোক তাঁর জন্মদিন।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img