Saturday, October 10, 2026
25.3 C
Dhaka

ছাতিম ফুলের মোহনীয় ঘ্রাণে মাতোয়ারা প্রকৃতি

ফুলের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। কিন্তু ছাতিম ফুলের ঘ্রাণ যেন প্রকৃতির নিজস্ব এক জাদু। হেমন্তের আগমনী বার্তা নিয়ে ছাতিম ফুল যখন ফোটে, তখন তার মিষ্টি ও মোহনীয় ঘ্রাণে যেন চারপাশের বাতাসও অন্যরকম হয়ে ওঠে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এখন এই ফুলের সুবাসে ভরে উঠেছে গ্রামাঞ্চলের প্রতিটি প্রান্ত, আকৃষ্ট করছে পথচারী থেকে প্রকৃতিপ্রেমী সব মানুষকে।

দিনের আলোয় চোখে পড়া কঠিন হলেও সন্ধ্যা নামলেই ছাতিম ফুল তার তীব্র ঘ্রাণে জানান দেয়, প্রকৃতিতে হেমন্ত এসে গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এর গন্ধ আরও মাদকীয় হয়ে ওঠে। বিশেষ করে গ্রামের নিস্তব্ধ রাতগুলোতে এই ফুলের সুবাস বাতাসে ভেসে বেড়ায়, যেন প্রকৃতি নিজেই কোনো অদৃশ্য সুগন্ধের চাদরে মোড়া।

ঔষধি গুণে অনন্য ছাতিম
ইউনানি চিকিৎসকদের মতে, ছাতিম শুধু প্রকৃতিকে সুগন্ধিত করে না, এর প্রতিটি অংশেই আছে অসাধারণ ভেষজ গুণ। গাছের বাকল, পাতা ও কষ ব্যবহার করা হয় জ্বর, দীর্ঘস্থায়ী পাতলা পায়খানা, আমাশয়, চর্মরোগ, রক্তচাপ কমানোসহ নানা রোগ নিরাময়ে। এমনকি এর ছাল থেকে তৈরি ক্বাথ ম্যালেরিয়া ও টাইফয়েডের মতো জ্বরের প্রতিরোধে কার্যকর বলে পরিচিত।

উদ্ভিদ পরিচিতি ও বৈশিষ্ট্য
ছাতিম গাছের বৈজ্ঞানিক নাম Alstonia scholaris—এটি অ্যাপোসাইনেসি পরিবারের অন্তর্ভুক্ত একধরনের বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। ইংরেজিতে একে ‘ডেভিলস ট্রি’ বা ‘ব্ল্যাকবোর্ড ট্রি’ বলা হয়। ভারতের উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়াই এর আদি নিবাস। গাছটি সাধারণত ২০ থেকে ৪০ মিটার পর্যন্ত উঁচু হয়, পাতা ১০ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা, উপরের দিক চকচকে ও নিচে ধূসর বর্ণের। ফুলগুলো হালকা ঘিয়ে রঙের এবং গুচ্ছ আকারে ফোটে।

ছাতিমগাছের কাঠ ব্যবহৃত হয় ব্ল্যাকবোর্ড, পেনসিল ও এমনকি কফিন তৈরিতে। এটি পরিবেশবান্ধব ও বায়ু পরিশোধনে সহায়ক। পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ হিসেবেও এটি স্বীকৃত। তবে দুঃখজনকভাবে, এ গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যা শুধু প্রাকৃতিক ভারসাম্যের জন্য নয়, ভেষজ চিকিৎসা ব্যবস্থার জন্যও এক উদ্বেগজনক সংকেত।

প্রকৃতি ও মানুষের মুগ্ধতা
স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান জানান, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া যাওয়ার পথে ছাতিমগাছের দেখা মেলে। সন্ধ্যার পর গাছগুলোর ফুলের গন্ধে মন ভরে যায়। অতীতে এলাকায় অসংখ্য ছাতিমগাছ থাকলেও এখন আর আগের মতো দেখা যায় না।

অন্যদিকে শিক্ষার্থী ফারিয়া বিনতে আবিদা বলেন, “আমাদের বাড়ির পেছনে পুকুরপাড়ে একটি ছাতিমগাছ আছে। ফুল ফুটলেই সেই ঘ্রাণ পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রতিবছর এই ঘ্রাণের অপেক্ষায় থাকি।”

শিক্ষক হুমায়ুন কবিরের মতে, “ছাতিম ফুলের ঘ্রাণ মানুষকে অন্যরকম এক প্রশান্তি দেয়। ফুলটি দূর থেকে দেখা না গেলেও তার ঘ্রাণে মন হারিয়ে যায়।”

ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলা জানান, “ছাতিম ফুলের ঘ্রাণ এত তীব্র যে, সন্ধ্যার পর আশেপাশে গাছ না দেখলেও বোঝা যায় কোথাও ছাতিম ফুটেছে। এ ফুল শুধু ঘ্রাণেই নয়, ওষধি গুণেও অসাধারণ। কিন্তু দিন দিন এই গাছের সংখ্যা কমে যাচ্ছে, যা প্রকৃতির জন্য দুঃখজনক।”

ছাতিম ফুলের এই অনন্য ঘ্রাণ আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতির সৌন্দর্য শুধু দৃশ্য নয়, ঘ্রাণেও ছড়িয়ে থাকে। আর সেই ঘ্রাণেই মিশে থাকে স্মৃতি, ঋতু আর জীবনের গভীর মুগ্ধতা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img