Monday, May 4, 2026
29 C
Dhaka

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ির ইতিবৃত্ত

ফ্রান্সে ৩২ কোটি ডলার মূল্যের বিলাস বহুল একটি বাড়ির রহস্যময় ক্রেতা কে, বিষয়টি এতদিন অজানা ছিল। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ২০১৫ সালে কেনা বাড়িটির মালিক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে বাড়িটি তিনি কিনেছেন। খবর বিবিসির। খবরে বলা হয়, শেল কোম্পানি হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান, যা ভবিষ্যতে ব্যতিক্রমী কোনো আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করা হয়।
বিলাসবহুল বাড়ি
নিউইয়র্ক টাইমস বলছে, বিভিন্ন দলিলপত্রে দেখা যাচ্ছে বাড়িটির মালিক একটি ইনভেস্টমেন্ট কোম্পানি, যা প্রিন্স মোহাম্মদের ব্যক্তিগত ফাউন্ডেশন পরিচালনা করে। প্রতিবেদনটি নিয়ে সৌদি সরকার কোন মন্তব্য করেনি। তবে ওয়াশিংটনে সৌদি দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, নিউইয়র্ক টাইমস ব্যক্তিগত তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে ওই রিপোর্ট করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে প্রিন্স মোহাম্মদ সৌদি আরবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান পরিচালনা করছেন। এসব অভিযানে আটক কয়েকজন প্রিন্স, মন্ত্রী এবং বিলিয়নিয়ারসহ প্রভাবশালী কয়েক ডজন সৌদি ব্যক্তিত্বকে রিয়াদের পাঁচতারকা হোটেল রিৎজ-কার্লটনে বন্দি রাখা হয়েছে।

দেখতে যেমন বাড়িটিঃ

শ্যাঁতু লুই ফোরটিন নামের বাড়িটি ১৭ শতকে ফ্রান্সের ভার্সাই প্রাসাদের আদলে তৈরি করা হয়েছে। প্রাসাদটির কাছেই বাড়িটি অবস্থিত। ঊনবিংশ শতাব্দীতে দুর্গ হিসেবে নির্মিত বাড়িটিকে ২০০৯ সালে পুনর্নির্মাণ করা হয়। বাড়িটিতে একটি ওয়াইন সেলার এবং একটি সিনেমা হল রয়েছে।
বাড়িটি ঘিরে চারদিক থেকে পরিখা খনন করা রয়েছে। আর পানির নিচে রয়েছে একটি বিশেষ চেম্বার।

২০১৫ সালে বাড়িটিকে ফরচুন ম্যাগাজিন বিশ্বের সবচাইতে দামী বাড়ি বলে আখ্যা দিয়েছে। বাড়িটিতে থাকা ফোয়ারা এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলো এবং মিউজিক সিস্টেম স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।

২০১৫ সালে প্রিন্স মোহাম্মদ এক রুশ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬০ কোটি ডলার খরচ করে একটি ইয়ট কিনেছিলেন।
নিউইয়র্ক টাইমস ওই রিপোর্টের আরো দাবী করা হয়েছে, মাত্র গত মাসে রেকর্ড দামে বিক্রি হওয়া লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্মটির মালিক ছিলেন প্রিন্স মোহাম্মদ।
বিলাসবহুল বাড়ি ফ্রান্স
”স্যালভ্যাতো মুন্ডি (বিশ্বের ত্রাণকর্তা বা সেভিয়র অফ দ্য ওয়ার্ল্ড)” নামে পরিচিত ঐ চিত্রকর্মটি সংযুক্ত আরব আমিরাতে দ্য ল্যুভর মিউজিয়ামে শোভা পেতে যাচ্ছে।

spot_img

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও...

ধাপে ধাপে বেতন বৃদ্ধি, দুই বিকল্প নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের...

বিদায়ি সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনে সম্ভাব্যতা যাচাই ৭ মে

বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া...

ছয়টি পাটকল চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান পরিস্থিতি...

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা-সহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি...

বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সংস্কৃতি মন্ত্রী নিতাই...

৮৩২ ভরি সোনা কাণ্ডে ৩০ বছরের রেকর্ড চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে উদ্ধার...

২০১৭ সালের প্রকল্প এখনো চলমান, ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পের ধীরগতি এবং দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে...

টিন সার্টিফিকেট নিতে কী কী লাগে

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি...

হাওরের কৃষকদের জন্য ৭ হাজার ৫০০ টাকা সহায়তা ঘোষণা

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের আর্থিক সহায়তা হিসেবে ৭...

ডিসি সম্মেলনে শিক্ষা সংস্কার ও নতুন কারিকুলাম নিয়ে আলোচনা

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের বিষয়ে জেলা...
spot_img

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী বিমান ঢাকার হযরত...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও তাদের মধ্যে বড় একটি অংশ নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন না বলে জানা গেছে। জাতীয়...

ধাপে ধাপে বেতন বৃদ্ধি, দুই বিকল্প নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়...
spot_img