Saturday, July 18, 2026
26.5 C
Dhaka
No menu items!

কুয়েতে প্রবাসীদের পোস্টাল ভোট প্রক্রিয়া নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত ও পোস্টাল ভোট প্রক্রিয়া সহজ করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ ও ভোট প্রদান সংক্রান্ত জটিলতা, ভোগান্তি এবং সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা নিজ দেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সভাটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ৪ লাখ ৬০ হাজারের বেশি, যা মোট প্রবাসী ভোটারের একটি বড় অংশ।

নিবন্ধনকৃত প্রবাসী ভোটাররা গত বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপের মাধ্যমে ভোট প্রদান শুরু করেছেন। ভোট দেওয়ার পর হলুদ খামে সংরক্ষিত ব্যালট আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ ও ভোট প্রদান প্রক্রিয়ার বিভিন্ন দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট সংগ্রহে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না, তা জানতে চান। প্রবাসীরা পোস্ট অফিস থেকে ব্যালট সংগ্রহে নানা ভোগান্তি ও জটিলতার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে প্রশ্ন করেন।

রাষ্ট্রদূত প্রবাসীদের আশ্বস্ত করে জানান, পোস্টাল ব্যালট সংক্রান্ত সব ধরনের সমস্যা দ্রুত নিরসনে দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন এবং প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। কেউ যদি ভোটের গোপনীয়তা ভঙ্গ বা ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করে, সে ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

কুয়েত থেকে মোট ৩৫ হাজার ৩৮৬ জন প্রবাসী ভোটার হিসেবে আবেদন করেছিলেন। এর মধ্যে ৩৫ হাজার ২৬২ জনের আবেদন অনুমোদিত হয়েছে, যার মধ্যে ৫২৪ জন নারী ভোটার রয়েছেন। প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে কুয়েতে বিভিন্ন সংগঠনের সক্রিয় ভূমিকা ও সহযোগিতাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img