Sunday, August 23, 2026
30 C
Dhaka

ভারতে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে ৮০টি মোবাইল ফোন চুরি

ভারতের মুম্বাইয়ে স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টে ব্যাপক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বান্দ্রার কুরলা কমপ্লেক্সের এমএমআরডিএ মাঠে অনুষ্ঠিত এই কনসার্টে প্রায় ৮০টিরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৪ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, কনসার্টে উপস্থিত ছিলেন প্রায় ২৫ হাজার দর্শক। স্প্যানিশ গায়কের জনপ্রিয় গানের তালে মেতে ওঠার সময়ই চোরচক্র ভিড়ের সুযোগ নিয়ে একের পর এক ফোন চুরি করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত সাতটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বিকেসি থানার কর্মকর্তারা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কনসার্টে বিদ্যা বালান, মালাইকা অরোরা, রাকুল প্রীত সিং, জ্যাকি ভগনানি, রুবিনা ডিলাইক, অভিনব শুক্লা, মেইয়াং চ্যাং এবং রাহুল বৈদ্যের মতো বলিউড তারকারাও উপস্থিত ছিলেন।

প্রায় ৯০ মিনিটেরও বেশি সময় পারফর্ম করেন এনরিক ইগলেসিয়াস। কালো পোশাক ও ট্রেডমার্ক ক্যাপ পরে তিনি মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে বলেন, “নমস্কার, মুম্বাই! হাত তুলুন!” কনসার্ট শেষে তিনি জানান, “২০০৪ সালে প্রথম এখানে এসেছিলাম, আবার ফিরে এসে দারুণ লাগছে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img