Friday, July 17, 2026
27.3 C
Dhaka
No menu items!

আগামীতে আগামীদের হালখাতাঃ—-

চ্যানেল আগামী বাংলাদেশের শিশু-কিশোরদের নিয়ে কাজ করা অনলাইনভিত্তিক একটা নিউজ পোর্টাল বা সংবাদ পত্রিকা। যেখানে বাংলাদেশের শিশু-কিশোররা তাদের সৃষ্টিশীল, গঠনমূলক এবং নান্দনিক যেকোন কিছুই তুলে ধরতে পারবে।। আর তারই অংশ হিসেবে সাহিত্য সংস্কৃতি নিয়ে চ্যানেল আগামীর নিয়মিত সাপ্তাহিক আয়োজন ---- "আগামীতে আগামীদের হালখাতা" ।। 

“আগামীতে আগামীদের হালখাতা” র পাতায় চট্টগ্রাম থেকে লেখা পাঠিয়েছেন আগামীর এক বন্ধু।।

কবিতা

অরুণা

অরুণা তুমি কি আর আমায় আগের মতোন ভালবাস না,

আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি,

বিশ্বাস করো তোমায় ছাড়া থাকতে হবে এটা আমি কল্পনা করতে পারছিনা,

আমাকে ছেড়ে যাবার কথা তো কখনও ছিলো না,

তুমি এত স্বার্থপর কি করে হলে,

আমার উপর কি একটুও বিশ্বাস ছিলোনা,

তবে কি করে তৈরি হয়েছিলো ভালবাসার প্রহর,

তুমি আমাকে কথা দিয়েছিলে তেপান্তরের বিল দেখতে নিয়ে যাবে,

আর আমি বলেছিলাম অরুণা, তুমি আমায় এভাবে ভালবাসবে তো সারাজীবন?

খানিক চুপ থেকে বললে, আমি এভাবেই হাত ধরে থাকতে চাই,

সেদিনের সেই খানিক চুপ করে থাকাটা কি দ্বিধায় ফেলেছিলো তোমায়,

আজ আমি তেপান্তরের বিলে এসে দাড়িয়ে আছি,

কি অদ্ভুত দেখো কথাটা সত্যি হলো, কিন্তু মিথ্যে টা যে তুমি হয়ে গেলে,

তুমি কি বেশ আছো! ওখানেও কি হাতে হাত রাখার কেউ আছে?

এসব প্রশ্ন আমায় যে বড্ড কুড়েকুড়ে খাচ্ছে..

দুজনার ফেলে আসা বিকেল, হেঁটে চলা পথ সবকিছুই আছে এখনও যত্নে,

শুধু আমাকে আগলে রাখার সেই তুমি নেই,

আমি এখন অনেক অগোছালো হয়ে গেছি অরুণা তুমি কি আমায় একটুও বকতে আসবেনা?

আমি তোমার সব বকুনি সয়ে নিবো শুধু একটিবার এসে নিয়ে যাও আমায়,

তোমায় ছাড়া আমার অক্সিজেনে নিকোটিনের ধোঁয়া মিশে আছে,

আমার ফুসফুস জুড়ে শুধুই কালচে রংয়ের বিবর্ণ অন্ধকার,

যদি ওপারে দেখা পায় সে আশায় আমার প্রত্যেকটা দিন কেটে যায়,

তুমি কি আমার হয়ে এখনও দাড়িয়ে আছো,

যদি আমি হাজার ইচ্ছেকে ডিঙিয়ে আসতে পারি তোমার রাজ্যে,

আমায় কি ভালবেসে নিবে বরণ করে?

অরুণা অভিমান করে থেকো না, চিরকালই আমার থেকে অভিমানটা তোমার বড্ড বেশি,

আমি জীবনের সাথে লড়ে যাবো, তুমি দেখে নিও,

আমি সবাইকে বুঝিয়ে দিবো তুমি ছাড়া আমার আর কোন কিছুর প্রয়োজন ছিলো না,

শুধু একবার আসো অরুণা আমার যে হারিয়ে ফেলা পথ চিনতে বড্ড কষ্ট হচ্ছে,

হাঁটতে হাঁটতে আজ আমি ক্লান্ত, বিশ্বাস করো তোমায় ছাড়া আমি যে নিঃস্ব।।

কবিতাটি লিখেছেনঃ যুবশ্রী ঘোষ

 

কবিতাটির প্রসঙ্গে কবি তার ভাব ব্যক্ত করেছেন এভাবে—–

এটি মূলতঃ একটি বিরহের কবিতা। অরুণা হচ্ছে এমন একজন প্রেমিকা যার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রেমিক। ওরা একে অপরকে খুব ভালবাসতো। তবে ভাগ্য তাদের একসাথে কাটানোর প্রয়াস করে দেয়নি। হঠাৎ প্রেমিকার চলে যাওয়াতে প্রেমিকের এহেন আকুতি মিনতি সে ফিরে এসে যেনো তাকে নিয়ে যায় প্রেমিকার রাজ্যে।।

 

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img