Friday, August 28, 2026
29 C
Dhaka

এবং আমাদের বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

মহিবুল ইসলাম বাঁধন ||

বাংলা সাহিত্যের উজ্বল নক্ষত্র বিভূতিভূষণের জন্ম ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর চব্বিশ পরগনার ঘোষপাড়া মুরাতিপুরে। বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় কিছুটা দার্শনিক আর উদাসীন থাকায় বিভূতিভূষণের ছোটবেলা কেটেছে বড্ড কষ্টে। শত বাধা সত্ত্বেও বনগাঁও স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯১৬ সালে আইএ এবং ১৯১৮ সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন।
মাধ্যমিক পরীক্ষার পরপরই পিতৃহারা হলে অন্য বাড়িতে লজিং থেকে খুব কষ্টে দিন যাপন করতে হয় তার।

জীবনের বিচিত্র ঘটনা গুলোই তিনি তার রচনায় সুন্দরভাবে তুলে ধরেছেন। নিজের জীবনের কষ্টকর স্মৃতিগুলোর একটা রূপ দেখতে পাওয়া যায় পথের পাঁচালীর অপুর মধ্যে। মা মৃণালিনী দেবীকেই তিনি সর্বজয়া রূপ দিয়েছেন। দুর্গা চরিত্রটি ছিল কাল্পনিক। যদিও বিভূতিভূষণের ছোট এক বোন ছিল, যে অল্পবয়সেই মারা যায়।

ছাত্র অবস্থাতেই তিনি বিয়ে করেন বসিরহাটের গৌরী দেবীকে। কিন্তু এক বছরের মাথায় গৌরী মারা যায়। আর সেই কাহিনীই বিভূতি তুলে ধরেছেন তার বিখ্যাত ‘অপরাজিতা ‘ উপন্যাসে।

বিএ পাশ করার পর বিভূতিভূষণ লেখাপড়া ছেড়ে দেন। জড়িয়ে পরেন নানা পেশায়। চাকরির অংশ হিসেবে ছুটে বেড়ান পূর্ব বাংলার নানা জেলায়। সেসব এলাকার ভ্রমণের বিচিত্র কাহিনী উঠে এসেছে তার ‘অভিযাত্রিক’ বইতে।

এরপর হুগলির স্কুল এ কিছুদিন শিক্ষকতা করেন। অল্পকিছুদিন পরেই চাকরি ছেড়ে দিয়ে সেরেত ঘোষের সহকারী ম্যানেজার হিসেবে ভাগলপুরে জমিদারি দেখাশোনা করে। বিহারের দরিদ্র মানুষদের নিয়ে তিনি লেখেন তার বিখ্যাত উপন্যাস ‘ আরন্যক’।

সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলে তিনি কলকাতায় ফিরে আসেন। ১৯৪২ সালে তিনি বিয়ে করেন ফরিদপুরের রমা দেবীকে। তার সন্তান তারাদাস এর জন্ম হয়। বিহারের ঘাটশিলার প্রেমে পড়ে সেখানে একটি বাড়ি কিনেন। কিন্তু ১৯৫০ এ আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় সবকিছু।

বিচিত্র সব সাহিত্য রচনা করে তিনি বাঙালির হৃদয় জয় করে নিয়েছেন। অপু দুর্গা কিংবা সর্বজয়ার মতো অবিশ্বাস্য সব চরিত্র কিংবা ইন্দির ঠাকুরুনের মতো পিসিমা। বাংলা কিংবা ভারতবর্ষের বাইরে পা না দিয়েও আফ্রিকার জঙ্গল, মরুভূমি কিংবা রিখটারসভেল্ড পর্বতে অভিযান যেভাবে বর্ণনা করেছেন তা অবিশ্বাস্য। প্রকৃতির সাথে মানুষের নিবিড় প্রেম, সঙ্গে নীলকর আর জমিদারদের শোষণের এক আশ্চর্য চিত্র ‘ইছামতীর বাঁকে’ উপন্যাসে ফুটে উঠেছে। আর এই উপন্যাসের মধ্য দিয়েই তিনি পেয়েছেন জীবনের একমাত্র পুরস্কার মরণোত্তর রবীন্দ্র পুরস্কার।
সাহিত্যের রং তুলিতে প্রকৃতি ও মানুষের ছবি আঁকা মহান শিল্পীর প্রতি চির বিনম্র শ্রদ্ধা।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img